প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (৮ জুলাই) রাতে। নিহত হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।
আহতদের মধ্যে আছেন স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এ ঘটনায় পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে তিন জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে তাঁকে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন