ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করল ইসরায়েল ও হন্ডুরাস


দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করল ইসরায়েল ও হন্ডুরাস

নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইসরায়েল ও হন্ডুরাস। তেল আবিবে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং সফররত হন্ডুরাসের প্রতিরক্ষা মন্ত্রী এনরিকে রদ্রিগেজ বুচার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হন্ডুরাস মধ্য আমেরিকায় ইসরায়েলের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক অঙ্গনে তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি ধারাবাহিক সমর্থন জানিয়ে আসছে। এই সমঝোতা স্মারকটি অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

হন্ডুরাসের উচ্চপদস্থ প্রতিনিধিদলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর জয়েন্ট স্টাফ প্রধান অন্তর্ভুক্ত ছিলেন।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

সফরকালে প্রতিনিধিদলটি ইসরায়েলি শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়। এতে উভয় দেশের যৌথ কৌশলগত ও প্রতিরক্ষা খাত বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সাম্প্রতিক বছরগুলোতে প্রাপ্ত বিভিন্ন সামরিক ও কৌশলগত শিক্ষা তুলে ধরে ইসরায়েল। বিশেষ করে নিজেদের নিরাপত্তা রক্ষা, আঞ্চলিক চ্যালেঞ্জ এবং অর্জিত অভিযানের অভিজ্ঞতাগুলো হন্ডুরাসের সামরিক কর্মকর্তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ এম


নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার

১৬-০৭-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন সতিহাট ঋষি পাড়া গ্রামে একজন মুদি দোকাদার দোনাকদারির পাশাপাশি তার বাড়িতে গাজা রেখে মাদক ব্যাবসা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ০৯ টার সময় উপস্থিত লোকজনের সামনে আসামি জিতেন্দ্র নাথ ( ৪০) পিতা সচিন্দ্রনাথ মাতা দক্ষ রানী সাং শ্রীরামপুর ঋষি পাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর গৃহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি জিতেন্দ্র নাথের বাড়ির সিরির নিছে বিশেষ কায়দায় রাখা একটা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫ শ গ্রাম শুকনো গাজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময়ে আসামি জিতেন্দ্র নাথের মাদক বিক্রয়ের সহ যোগি তার স্ত্রী পলি রানী ঋষি (৩০) কেও গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা যায় আসামি জিতেন্দ্র নাথ সপ্তাহে ২থেকে তিন কেজি গাজা সীমান্ত এলাকা থেকে ১৫/১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকায় বিক্রি করতো। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ এম


বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত?

বিশ্বে জলাবায়ু পরিবর্তন এবং উন্নয়নমূলক কাজের কারণে দিন দিন বেড়ে চলছে বায়ুদূষণ। এই অবস্থায়, সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের ক্ষেত্রে ১৮তম অবস্থান অধিকার করেছে।

ঢাকার বায়ুমান স্কোর ৭৯ হিসাবে উল্লেখ করা হয়েছে। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূত্র থেকে এই তথ্য জানতে পারা গেছে।

আইকিউএয়ার-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ভাবে চিহ্নিত করা হয়েছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে ১৬৩ স্কোর নিয়ে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় অবস্থানে এসেছে কাতারের দোহা, যার স্কোর ১৫৮। এরপরের অবস্থানে ভারতীয় রাজধানী দিল্লি, কঙ্গোর রাজধানী কিনশাসা, সৌদি আরবের রিয়াদ, পাকিস্তানের লাহোর এবং অন্যান্য শহরগুলো দূষণের শীর্ষস্থানে রয়েছে।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, যদি স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তাহলে সেটা ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে সেটাকে ‘মাঝারি বা সহনীয়’ মনে করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হচ্ছে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলেই চিহ্নিত করা হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটার নামকরণ বেশিরভাগ সময় ‘খুবই অস্বাস্থ্যকর’ হয়। এর সাথে, স্কোর ৩০১-এর বেশি হলে সেটাকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিন্হিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, ১৩ হাজারকে করা হলো বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৮ এম


সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, ১৩ হাজারকে করা হলো বহিষ্কার

আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে, যা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এ সময়ে সৌদি আরব প্রায় ১৩ হাজার জনকে দেশ থেকে বহিষ্কার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা হলো ৭ হাজার ২১৬ জন, যারা আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ও ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ১৯ জনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেয়া অথবা এ ধরনের ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ এম


এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হতে যাচ্ছে। ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১১ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত এটি চলমান থাকবে।

এদিকে, এবারের পরীক্ষায় রেকর্ড পরিমাণ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ১১ আগস্ট থেকে শুরু হয়ে এই পাঁচদিনে মোট আবেদন করেছে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানালে, এতদিনে এসএসসির ফলাফলে অসন্তুষ্ট তিন লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁরা আবেদন করতে পারবেন।

জানা গেছে, ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। তবে বর্তমান সরকার আইনটিতে সংশোধন আনে, যার ফলে এবার শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুর্নমূল্যায়নেরও সুযোগ রয়েছে।

পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের এই ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) গিয়ে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

এরপর বোর্ডের ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল ফোন নম্বর দিতে হবে, যাতে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

পরে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। একজন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফি’র পরিমাণ দেখা যাবে। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ জানার জন্য সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে নির্দেশনাগুলো দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করার পর আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে প্রয়োজনীয় বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%