০৫:০৬ পি.এম
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে চুরির ঘটনায় তিনজন আসামিকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে শুনানি শেষে এই আদেশ প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— গোলাম সারোয়ার, মো. আমিনুর রহমান এবং রিজওয়ানুল ইসলাম নাহিদ।
আরও পড়ুন: লালপুরে পাঁচ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার মধ্য রাতে রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় ‘পূরবী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক অমিত ঘোষ দাবি করেন, চোরেরা আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়াও, নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও খোয়া গেছে।
এই ঘটনার পর শনিবার ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন