০৫:১২ পি.এম
যশোরে একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন আসমা খাতুন (২২) নামের এক নার্সিং শিক্ষার্থী।
রোববার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত আসমা সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের কন্যা। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
আসমার ভাই মঈন হোসেন জানিয়েছেন, আজ সকাল ৬টার দিকে তিনি মোটরসাইকেলে করে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পৌঁছে দিতে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালপুর গেট এলাকায় খুলনা থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, যার ফলে আসমা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে আসমা খাতুনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত নার্সিং শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি যশোর কোতোয়ালি থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: স্পেনে আগাম নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ক্ষমতার লড়াইয়ে এগিয়ে কারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন