ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর নির্ধারণ


অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর নির্ধারণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রথম চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি হয়েছে। তবে তারা সশরীরে উপস্থিত ছিল না। আদালত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য আসামিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, বিচারক অনুপস্থিত থাকায় চার আসামির মধ্যে জেলে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির শুনানি আজ (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

নারী ও শিশু ট্রাইবুনাল-১ এর সরকারি আইনজীবী মো. বদিউল আলম সুজন শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে অবস্থান করায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠন করা হয়।

শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি প্রত্যাশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে, সেভাবেই বিচার কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন: জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করার প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছেন।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এর সূত্রে জানা যায়, তেল আবিবে ইসরায়েলের সামরিক সদর দপ্তরে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহু প্রস্তাব করেছেন যে, ঐক্য সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আইজেনকোট। পরবর্তীতে পালাক্রমে দায়িত্ব গ্রহণ করবেন নেতানিয়াহু। যদিও সংসদে নেতানিয়াহুর দল লিকুদ বেশি আসন পেয়েছে, তবুও তিনি এবার সেই নীতি থেকে সরে আসতে রাজি হয়েছেন।

আইজেনকোট মন্তব্য করেছেন যে, লিকুদ দল যদি সত্যিকার অর্থে ঐক্য চায়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করার জন্য তিনি প্রস্তুত আছেন। তিনি নতুন সরকার গঠনের ঘোষণা আগামী ৬ ডিসেম্বরের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং আইজেনকোটের সম্ভাব্য জোট ৪৮টি আসন লাভ করে। ফলে কোনো পক্ষই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বিরোধী নেতা ইয়ার গোলান নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%