১০:৪৯ পি.এম
মুন্সীগঞ্জ, ১০ অক্টোবর, : পদ্মা ও মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য অফিস, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড যৌথভাবে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে মেঘনা নদীর বকচর ও কাশিকাটা এলাকায় অভিযানটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
অভিযান চলাকালে মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অন্যদিকে, পদ্মা নদীর লৌহজং অংশে যৌথ অভিযানকালে নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো পরে দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বাসসকে জানান, জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন