ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

'আপত্তিকর' মন্তব্যের প্রতিবাদে ইরানি রাষ্ট্রদূতকে তলব ভেনেজুয়েলার


দীর্ঘকালীন মিত্র ইরান কর্তৃক রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ সম্পর্কে করা মন্তব্যকে ‘অবমাননাকর ও আবেদনবিহীন’ বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূতকে ডাকা হয়, এই তথ্যটি ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বিরুদ্ধে করা অবমাননাকর ও আবেদনবিহীন মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামী রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং তাকে একটি প্রতিবাদপত্রও দেওয়া হয়েছে।

তবে কোন মন্তব্যের ভিত্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে, সে সম্পর্কে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। এএফপি এ বিষয়ে আরও জানতে চাইলে ভেনেজুয়েলার কর্মকর্তারা মন্তব্যের নির্দিষ্ট বিষয় উল্লেখ করেননি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘ইরান ভেনেজুয়েলা নয়।’

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্প: জাপানে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ভূমিকম্প: জাপানে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান

জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূকম্পনে বিশাল এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এর ফলস্বরূপ অন্তত ১৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের কারণে হাজার হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোতে বড় ধরণের ফাটল সৃষ্টি হয়েছে।

কুমামোতো শহরের কাছে অবস্থিত একটি জনপ্রিয় শপিং মলে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিকম্প ঘটনার প্রায় এক ঘণ্টা পর সম্ভাব্য গ্যাস বিস্ফোরণে মলটির একটি অংশ ধসে পড়ে। ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মল পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ২৭০০ কর্মচারীর মধ্যে এখনো চারজন নিখোঁজ বিদ্যমান।

উদ্ধারকাজকে তীব্রতর করার জন্য দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত সেনা সদস্য ও জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি বলেছেন, "সময় যত গড়াচ্ছে, বেঁচে থাকার আশাও ক্ষীণ হয়ে আসছে, তাই প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান।" শপিং মলটির ধ্বংসস্তূপ ছাড়াও অন্যান্য এলাকায় জোরদার উদ্ধার অভিযান চলছে। ইয়াতসুশিরো শহরের বেশ কয়েকটি ভবন ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীগর্ভে তলিয়ে গেছে ব্রিজের একটি অংশ। এ ছাড়াও একটি কারখানার চিমনি ধসে পড়ে, যার ফলে আরও বেশ কয়েকজন নিখোঁজ ও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এখন বিদ্যুৎহীনতা ও তীব্র গরমের কারণে নতুন সংকট তৈরি হয়ে গেছে জাপানে। তাপমাত্রার পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ায় প্রশাসন সাধারণ মানুষকে হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক করছে। এদিকে, বিদ্যুৎ না থাকার কারণে এলাকার কয়েকটি হাসপাতাল সেবা দিতে হিমশিম খাচ্ছে এবং অতিরিক্ত রোগীদের চাপের কারণে তারা নতুন রোগী ভর্তি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এই বিপর্যয়ের ফলে সনি, টয়োটা ও হোন্ডার মতো একাধিক শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান তাদের স্থানীয় কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতুন নেতৃত্বে মিতু-মশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতুন নেতৃত্বে মিতু-মশিয়ার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে মনিবুর রহমান মিতু ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিয়াল হাসান পান ১০৩ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে মশিয়ার রহমান ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী আহসান হাসান হাবিব সৌরভ পান ১০৮ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. নাজমুল কাজী ২০২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং উপ-কোষাধ্যক্ষ পদে মহিনুল ইসলাম সিহাব ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাব্বি হোসেন ১৩১ ভোট এবং শিক্ষা, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে ইফতেখার আমির সম্রাট ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

উপ-দপ্তর ও প্রচার সম্পাদক পদে তামজিদুল ইসলাম ১৮১ ভোট এবং ক্রীড়া সম্পাদক পদে সাকিব রেজা রায়হান ১৯১ ভোট পেয়ে বিজয়ী হন।

সাংস্কৃতিক সম্পাদক পদে আকাশ চন্দ্র ১৮২ ভোট এবং উপ-শিক্ষা, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে ইফতেখার আমির সম্রাট ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে কল্যাণ রায় সৌমেন ১৫৭ ভোট এবং উপ-ক্রীড়া সম্পাদক পদে জাওয়াদ সাজিদ ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শাহীন আলম (১৯৩ ভোট), মো. রাফে জামান (১৭৩ ভোট), মো. সাইদ আলম (১৬০ ভোট) এবং মহাদেব রায় (১২১ ভোট)।

নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মনিবুর রহমান মিতু বলেন, “গণিত বিভাগের শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং বিভাগীয় বিভিন্ন সমস্যা সমাধানে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব। গণিত বিভাগকে আরও ঐক্যবদ্ধ ও শিক্ষাবান্ধব পরিবেশে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়েই পথ চলতে চাই।”

নির্বাচন শেষে বিজয়ীরা গণিত বিভাগের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভাগে শিক্ষাবান্ধব, অংশগ্রহণমূলক ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:২০ পি.এম


সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকা সিআইডি সদর দফতরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে, তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে, পেশাদারত্ব, দক্ষতা ও সততার সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে, তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন-সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সিআইডির সদর দফতর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশিক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষাগত জীবনে, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল (Bar-at-Law) সম্পন্ন করেন। দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি আধুনিক পুলিশিং, তদন্ত এবং ফরেনসিক বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণের মধ্যে রয়েছে, মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০ম ইন্টারপা (INTERPA) সম্মেলনে অংশগ্রহণ। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংখ্যায় বাড়লেও সুন্দরবনে চ্যালেঞ্জের মুখে রয়েল বেঙ্গল টাইগার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


সংখ্যায় বাড়লেও সুন্দরবনে চ্যালেঞ্জের মুখে রয়েল বেঙ্গল টাইগার

বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র আবাস সুন্দরবন বলে উল্লেখ করা হয়। এই শীর্ষ শিকারির ভূমিকা বন ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পূর্ব সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসের সামনের এলাকায় বাঘের অবাধ বিচরণ লক্ষ্য করা গেছে এবং দুই দিনের ব্যবধানে নদী সাঁতরে পার হওয়ার দৃশ্যও ধরা পড়েছে। কখনো নদীর তীরে, কখনো ক্যামেরা ট্র্যাপে ধরা দিচ্ছে বাঘের এই অবাধ বিচরণ।

এসব দৃশ্য সুন্দরবনের বাঘ সংরক্ষণে আশার বার্তা প্রদান করছে। সরকারি জরিপের ফলাফল অনুযায়ী সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে ১২৫ এ পৌঁছেছে, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

তবে সংকটও কম নয়। ছয় মাস আগে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া একটি বাঘ চিকিৎসা শেষে আবার বনে ফিরেছে, কিন্তু চোরা শিকারিদের ফাঁদ এখনও একটি বড় হুমকি হয়ে রয়েছে। হরিণ শিকার বাড়ার কারণে বাঘের খাদ্য কমতে শুরু করেছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজননের সংকট, মানুষ-বাঘ সংঘাত এবং গবেষণার সীমাবদ্ধতা সংরক্ষণে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

বাঘ জরিপ কারিগরি কমিটির সদস্য মফিজুর রহমান বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি অবশ্যই ইতিবাচক একটি বিষয়। কিন্তু, শুধুমাত্র সংখ্যা বাড়লেই হবে না, তাদের জন্য নিরাপদ আবাসস্থল, পর্যাপ্ত খাদ্য এবং নির্বিঘ্ন প্রজনন পরিবেশ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিয়মিত গবেষণা এবং নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বন বিভাগের উদ্যোগের পাশাপাশি জলবায়ু অভিযোজন, খাদ্য প্রাণী সংরক্ষণ, গবেষণা, নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার বাস্তবায়ন জরুরি।

সুন্দরবন একাডেমির ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম খোকন বলেন, বাঘ রক্ষা করতে হলে পুরো সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা করা অপরিহার্য। খাদ্য, প্রাণী, হরিণ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় মানুষকে সচেতন করা ও সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

বন বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি, স্মার্ট পেট্রোলিং, ক্যামেরা ট্র্যাপ এবং উদ্ধার-পুনর্বাসন কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, বাঘ সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রযুক্তির ব্যবহার, বন রক্ষায় নজরদারি বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে সুন্দরবনের বাঘকে নিরাপদ রাখা হবে। আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যের অধীনে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বাংলাদেশসহ বাঘের আবাস থাকা বিশ্বের ১৩টি দেশে দিবসটি পালন করা হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%