০৮:২৯ পি.এম
এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : আপডেট: ২৯ জুন, ২০২৬, ০৭:১৯ পিএম
আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত, মাস্টার্স ইন টেরোরিজম, সিকিউরিটি অ্যান্ড পুলিশিং (ইউকে) ডিগ্রিধারী, চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান-এর বদলিজনিত বিদায় উপলক্ষে আজ সোমবার (২৯ জুন ২০২৬ খ্রি.) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তার দূরদর্শী নেতৃত্বের ফলে চাঁদপুর জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা রবিউল হাসানের কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।
তাঁরা নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত
পরিশেষে, চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. রবিউল হাসান-কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ঢাকায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুর পদায়ন করা হয়েছে।
সোমবার ২৯ জুন চাঁদপুরের নতুন এসপি মো. মিজানুর রহমান যোগদান করেছেন।
আরও পড়ুন: কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি খোকন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন