০৫:৩২ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীদের নজর থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণে প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট নিচে নেমে ৯৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, অপরিশোধিত তেলের আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ৮৫ সেন্ট কমে ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: এনআইডি সংশোধন জালিয়াতি রোধে নতুন পদক্ষেপ ইসির
দুই ধরনের তেলের মূল্যমানের মধ্যে বড় ধরনের উল্লম্ফন দেখার ঠিক এক দিন পরে এই দরপতন ঘটলো।
যদিও গত সোমবার তেলের দাম বেড়ে গিয়েছিল, তবে চলতি যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আরও একটি ব্যাপকভিত্তিক চুক্তির সম্ভাবনার কারণে মে মাসে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।
বাজার সংশ্লিষ্টরা আশা করছিলেন, এই চুক্তির ফলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে।
ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সাচদেভা বলেছেন, ‘যদিও বাজার সংশ্লিষ্টরা এই সম্ভাব্য চুক্তির ফলে অনিশ্চয়তা কাটিয়ে উঠবে বলে আশা করেছিলেন, তবে আজ সকাল পর্যন্ত তেলের বাজারের কোনো অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়নি।’
আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন