ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুই স্ত্রীর সঙ্গে দুপুরে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল


দুই স্ত্রীর সঙ্গে দুপুরে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দুপুরের খাবার খাওয়ার সময় নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সংসদ সদস্যদের বাস ভবন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

এ ঘটনার তদন্তে পুলিশ, এসআরবি, পিবিআই সিআইডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের পূর্বে ঘটনাস্থলটি নিরাপদ রাখা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম দুপুরে তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খেয়েছেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা আলাদা রুমে চলে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। জানালা দিয়ে দেখেন, মরিয়ম ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। এরপর তিনি থানায় পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার চালান।

আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

মরিয়ম খাতুনের একটি বায়োডাটা বা জীবনবৃত্তান্ত সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। দাবি করা বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল।

একই বায়োডাটায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। এ নিয়ে চাকরির প্রলোভন দেখানো কিংবা অনৈতিক সম্পর্কের অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়।

ভিডিও ভাইরালের পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মানববন্ধন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি শিক্ষার্থীরা পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষার লক্ষ্যে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভেটেরিনারি অনুষদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।

গত ১৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে ৪৯২টি পদ সৃষ্টিতে সম্মতি দেওয়া হয়। সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে এসব পদ রাজস্ব খাতে নিয়োগের জন্য অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। ভেটেরিনারি শিক্ষার্থীরা দাবি করেন, এই পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করতে হবে, যার জন্য তারা আন্দোলন শুরু করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) হাবিপ্রবির ভেটেরিনারি শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—

১. সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।

২. ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের কোনো সুযোগ ভবিষ্যতে রাখা যাবে না।

৩. প্রতিটি উপজেলায় চারজন করে সার্জনের পদ দ্রুত সৃষ্টি ও নিয়োগ কার্যকর করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. রাকিবুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হাসানসহ বিভিএসএর নেতৃবৃন্দ এবং ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. রাকিবুল ইসলাম এ সময় বলেন, "আমাদের এই প্রফেশনে পাঁচটি পদ দেওয়া হয়েছিল। এর মধ্যে ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) এবং সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (১০ম গ্রেড) পদ ছিল। পরবর্তীতে বাকি পদগুলো বাদ দিয়ে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন সরকারের কাছে আমাদের দাবি, ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদটি আমাদের দিতে হবে। তা না হলে ইঞ্জিনিয়ারিংয়ে সহকারী ইঞ্জিনিয়ার পদগুলোকে ৯ম গ্রেডে উন্নীত করার যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুসারে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদের যোগ্যতা পরিবর্তন করে ৯ম গ্রেড নির্ধারণ করে সেখানে ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।"

বিভিএসএর সহ-সভাপতি নাজমুল হাসান তিন দফা দাবি তুলে ধরে বলেন, "আজ আমরা একা নই। আমাদের সঙ্গে ১৭টি ক্যাম্পাসের শিক্ষার্থী এবং আমাদের সিনিয়র ভেটেরিনারিয়ানরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।"

তিনি আরও বলেন, "বর্তমানে উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করেন। একটি উপজেলায় এতগুলো ইউনিয়নের প্রাণিস্বাস্থ্য রক্ষায় একজন ভেটেরিনারিয়ান যথেষ্ট নন। মাননীয় প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু প্রতি উপজেলায় চারজন করে ভেটেরিনারিয়ান নিয়োগের যে বক্তব্য দিয়েছেন, আমরা তার দ্রুত বাস্তবায়ন চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ উইকেটে বাজিমাত, জিম্বাবুয়েকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


শেষ উইকেটে বাজিমাত, জিম্বাবুয়েকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

জয়ের জন্য ২৮ রানের প্রয়োজন ছিল ২৭ রান। তবে হাতে ছিল মাত্র ১ উইকেট।

এমন পরিস্থিতিতে জিম্বাবুয়েকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু শেষ উইকেট জুটিতে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করলেন দুই বোলার নাথান এলিস এবং স্পেন্সার জনসন। তাদের অবিচ্ছিন্ন ২৭ রানের জুটিতে ১ বল ও ১ উইকেটে জয়লাভ করল অস্ট্রেলিয়া।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে, জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে। অধিনায়ক সিকান্দার রাজা ৭২ বল মোকাবেলা করে ৮১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ক্রেইগ আরভিন ৭৯ বল খেলে ৫৯ রান করেন।

লক্ষ্য তাড়ায় জশ ইংলিসের সেঞ্চুরির পর এলিস-জনসনের অসাধারণ পারফরম্যান্সে হাসি নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এ জয়ের মাধ্যমে মিচেল মার্শের দল স্বাগতিকদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জনের রিয়ালকে হতাশায় ডুবিয়ে আতলেতিকোর মাদ্রিদ ডার্বি জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


১০ জনের রিয়ালকে হতাশায় ডুবিয়ে আতলেতিকোর মাদ্রিদ ডার্বি জয়

আতলেতিকো মাদ্রিদ ২-১ রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ ডার্বিতে উত্তেজনা, নাটকীয়তা, সংঘর্ষ, লাল কার্ড, পেনাল্টি এবং গোল—সবকিছুই ছিল। শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে। মর্যাদার এই জয় দিয়ে দিয়েগো সিমিওনের দল লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে আজকের ম্যাচের প্রথমার্ধে উভয় দলই সতর্কতার সঙ্গে খেলেছে। আক্রমণে গতি থাকলেও, গোলের মতো পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি কোন পক্ষই। ফলে প্রথমার্ধটি গোলশূন্য অবস্থায় শেষ হয়।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। ৫২ মিনিটে আতলেতিকোর আক্রমণ ঠেকাতে গিয়ে ডিন হুইসেন ফাউল করেন এবং সরাসরি লাল কার্ড পান। স্বাগতিকরা পেনাল্টিও পায়। এক মিনিট পর স্পট কিক থেকে গোল করে আলেহান্দ্রো গ্রিমালদো দলের জন্য এগিয়ে দেন।

রিয়ালের ডামফ্রিস ও আতলেতিকোর রোমেরো সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: রয়টার্স

দশজনের রিয়ালকে চাপে রেখে ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। জুলিয়ানো সিমিওনের ক্রস থেকে বল পেয়ে জোনাথন ডেভিড জালে পাঠান। ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা।

শেষ দিকে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৯ মিনিটে আন্তোনিও রুডিগারের হেডে একটি গোল শোধ করে তারা। তবে এরপর আর সমতা ফেরাতে পারেনি। এক যুগ পর সিমিওনের বিপক্ষে জোসে মরিনহোর লড়াইটাও তাই দুঃস্মৃতি হয়ে রইল।

এখন লা লিগায় সাত ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ১৬, আর রিয়ালের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা বার্সেলোনা ২১ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ধরাছোঁয়ার বাইরে যাওয়ার আভাস দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেল সৌদি আরবের 'হাররাত' ব্যাসাল্ট শিলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


প্রথমবার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেল সৌদি আরবের

সৌদি আরবের ‘হাররাত’ অঞ্চল থেকে সংগৃহীত ব্যাসাল্ট শিলা আন্তর্জাতিক ভূতাত্ত্বিক বিজ্ঞান সংস্থা (আইইউজিএস) কর্তৃক ‘গ্লোবাল হেরিটেজ স্টোন’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি বৈশ্বিক সাফল্য অর্জিত হলো।

সৌদি গেজেটের রিপোর্ট অনুযায়ী, এই আন্তর্জাতিক স্বীকৃতি সৌদি আরবের সমৃদ্ধ ভূতাত্ত্বিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস)-এর নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ, ব্যাসাল্ট শিলার ভূতাত্ত্বিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করার কাজটি সম্ভব হয়েছে।

হাজার বছর ধরে, এই ব্যাসাল্ট শিলা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক ভূদৃশ্য ও সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অবস্থান করছে। এর বৈজ্ঞানিক ও গবেষণাগত মূল্যের পাশাপাশি, ঐতিহ্যগতভাবে এটি আবাসন নির্মাণ, মানব বসতি স্থাপন এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে।

ব্যাসাল্ট শিলা উচ্চ স্থায়িত্ব, দীর্ঘস্থায়িত্ব এবং তাপ ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতার জন্য অবকাঠামোগত নির্মাণসামগ্রী ও এগ্রিগেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিতে ফাইবার, কম্পোজিট সামগ্রী এবং তাপ-অন্তরক হিসেবেও এর উন্নত ব্যবহার রয়েছে।

কিছু ব্যাসাল্ট কোয়ারি সড়ক ও রেলপথের নিকটবর্তী হওয়ায় পরিবহন ব্যবস্থার সুবিধা তৈরি হয়েছে, যা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ কমিয়ে এনে এর অর্থনৈতিক গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।

সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) জানিয়েছে, এই বৈশ্বিক স্বীকৃতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভূতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগে সৌদি আরবের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, এই অর্জন সৌদির প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে নথিবদ্ধ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর বৈজ্ঞানিক, উন্নয়নমূলক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%