০৩:১৩ পি.এম
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ নম্বর সিংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। প্রকাশ চন্দ্র মোহন্ত নূরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৫ নভেম্বর রাতে পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাঁদের ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করে।
আরও পড়ুন: দায়িত্ব নেয়ার ১০ দিনেই ফেনী থেকে বদলি হলেন এসপি হাবীবুল্লাহ
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ বিষয়ে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে প্রকাশ চন্দ্র মোহন্তকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন