০৫:০১ পি.এম
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধের জন্য পুলিশ সদস্যদের কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেছেন। তিনি সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় এই নির্দেশনা প্রদান করেন সিএমপি কমিশনার।
সভায় কমিশনার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন। এ সময় বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন: দায়িত্ব নেয়ার ১০ দিনেই ফেনী থেকে বদলি হলেন এসপি হাবীবুল্লাহ
এছাড়া, পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের তিনি শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন