ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা


হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

ভারতের কাশ্মীরে সংঘর্ষে নিহত হিসেবে উল্লেখ করা পাকিস্তানের সাবেক সেনাসদস্য হাবিলদার মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে তাকে উপস্থিত করেন।

জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইএসপিআর ডিজি দাবি করেন যে, ভারত একটি ‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’-এর মাধ্যমে এমন একটি ঘটনা তৈরি করেছে। ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছিল, জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) একটি সংঘর্ষে সাবেক পাকিস্তানি সেনাসদস্য মুহাম্মদ আসিফ নিহত হয়েছেন।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

তিনি জানান, ঘটনাটি শুরু হয় ২৯ সেপ্টেম্বর রাতে। ওই রাতে ভারতীয় কর্পস সামাজিক মাধ্যমে জানায়, কোরাগ, ইউসমার্গ এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে একজন ‘সন্ত্রাসী’কে নিষ্ক্রিয় করা হয়েছে।

এর প্রায় সাত ঘণ্টা পর ভারতীয় সেনাবাহিনী আরেকটি আপডেট দিয়ে দাবি করে, পালমাইদান এলাকায় যুদ্ধের সরঞ্জামসহ লস্কর-ই-তইবার সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসার লাশ উদ্ধার করা হয়েছে।

এর কিছুক্ষণ পর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, মোহাম্মদ আসিফ ১৯৮০ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে পিএ-৩১০৬৯৪৭ সার্ভিস নম্বরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং হাবিলদার পদ থেকে অবসর নেন। ২০০৫ সালে তিনি স্পেশাল সার্ভিসেস গ্রুপে (এসএসজি) যুক্ত হন এবং ৪ কমান্ডো ইয়ালগার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সাল থেকে বেলুচিস্তানে তার পোস্টিং ছিল এবং বেলুচ বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় ১০টি অভিযানে অংশ নেন। তাকে ১৩টি হত্যার কৃতিত্বও দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভিভিআইপি নিরাপত্তা দলে দায়িত্ব পালন করেছিলেন বলেও জানানো হয়।

আরও পড়ুন: ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

আইএসপিআর ডিজি বলেন, ‘আপনারা হয়তো উরি, পেহেলগাম ও পুলওয়ামার কথা মনে করছেন- একটি খুবই মজার গল্প তৈরি করা হচ্ছে, আর এখন সেই গল্প পূর্ণতা পেয়েছে।’ এরপর তিনি জীবিত মুহাম্মদ আসিফকে গণমাধ্যমের সামনে হাজির করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে ভারতের ওই বর্ণনা পুরোপুরি খণ্ডন হয়েছে এবং আইআইওজেকে-তে পাকিস্তানকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার মতো আরেকটি সাজানো ঘটনার বিষয় সামনে এসেছে।’

সংবাদ সম্মেলনে আইএসপিআর মহাপরিচালকের পাশে দাঁড়িয়ে মুহাম্মদ আসিফ বলেন, তিনি অ্যাটক জেলার তেহসিল পিন্ডিঘেবের বাসিন্দা। তিনি জানান, ‘গতকাল বুধবার সন্ধ্যায় বন্ধুরা আমাকে ফোন করে জানায়, ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে এক সংঘর্ষে আমাকে হত্যা করেছে। তারা জানতে চেয়েছিল আমি কোথায় আছি। আমি বলেছিলাম, আমি জীবিত ও সুস্থ আছি এবং আলহামদুলিল্লাহ বাড়িতে বসে আছি।’

আসিফ বলেন, ‘এর পরপরই তিনি অচেনা ভারতীয় নম্বর থেকে একাধিক ফোন পেতে শুরু করেন। ফোনকারীরা তার ব্যক্তিগত তথ্য জানতে এবং খবরে উল্লেখ করা ব্যক্তির সঙ্গে তিনি সম্পর্কিত কিনা, তা জানতে চাইছিলেন।’

তিনি জানান, ‘আমি বারবার ওই নম্বরগুলো ব্লক করি। এর কিছুক্ষণ পর আমি টেলিভিশনে খবর দেখতে পাই, যেখানে আমার ছবি ও ব্যক্তিগত সামরিক রেকর্ড দেখানো হচ্ছিল এবং দাবি করা হচ্ছিল যে কাশ্মীরে আমাকে শহিদ করা হয়েছে। আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি বাড়িতে বসে আছি, অথচ তারা দাবি করছে আমাকে কাশ্মীরে হত্যা করা হয়েছে।’

আরও পড়ুন: সৌদি আরব থেকেই আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

আসিফ জানান, তিনি সঙ্গে সঙ্গে তার সাবেক ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান যে তিনি নিরাপদে বাড়িতে আছেন, যাতে তার বিষয়ে কোনো ভুল ধারণা বা অভিযোগ তৈরি না হয়।

তিনি বলেন, ‘তারা আমাকে নম্বরগুলো ব্লক করতে বলেন এবং জানান, সত্য তুলে ধরার জন্য আইএসপিআর আমার সঙ্গে যোগাযোগ করবে।’

এরপর আইএসপিআর তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে প্রকাশ্যে বিষয়টি জানাতে বলা হয় বলে জানান আসিফ। তিনি ২০০০ সালে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি কোরে যোগ দেন। ২০০৫ সালে তিনি এসএসজিতে যোগ দেন।

আসিফ বলেন, ‘আমি ১৮ বছর সম্মান ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি এবং ২০২৩ সালে অবসর নিয়েছি। অবসরের পর তিন বছর একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেছি। গত কয়েক মাস ধরে পুরোপুরি অবসর নিয়ে বাড়িতে নিজের ছোট ব্যবসা পরিচালনা করছি।’

আরও পড়ুন: রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

তিনি বলেন, ‘আমি ও আমার দেশের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছে- সীমান্তপারের সন্ত্রাসে জড়িত থাকার যে দাবি করা হয়েছে- তা সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং ভিত্তিহীন। ভারতীয় গণমাধ্যমের ছড়ানো এই মিথ্যার আমি তীব্র নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি জীবিত এবং আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় নিয়ে কোনো সন্দেহ নেই। আমার কাছে সরকারি সিএনআইসি ও সামরিক পরিচয়পত্র রয়েছে।’

আইএসপিআর ডিজি আরও দাবি করেন, পাকিস্তানে সন্ত্রাস চালানোর জন্য ভারত বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে। ভারতের কথিত ‘ফলস-ফ্ল্যাগ’ নাটকের পেছনে একাধিক কারণ রয়েছে এবং ভারত বিশ্বের সন্ত্রাস ছড়ানো সবচেয়ে বড় দেশ বলেও উল্লেখ করেন তিনি।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ভারতের সমর্থন ও অর্থায়নের বিষয়টি সুপরিচিত বলেও দাবি করেন তিনি। আইএসপিআর ডিজি আরও বলেন, ভারত ক্রমে তথাকথিত ‘যুদ্ধের থিয়েটার’-এর দিকে বেশি মনোযোগী হয়ে উঠছে। উরি, পাঠানকোট ও রাজৌরির ঘটনাগুলোও বারবার সংঘর্ষভিত্তিক বর্ণনায় উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: জিও নিউজ

আরও পড়ুন: মোদি: ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও মারধরের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও মারধরের মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার, বিমানবন্দর থানায় বন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব মামলাটি করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতি বার (১ অক্টোবর) মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্বের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন। তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইট ক্লাবের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইট ক্লাবের ভিডিও ভাইরাল

আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা দ্বিতীয় ম্যাচের পরই শেষ হয়ে যায়। ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের পরাজয়ের ফলে হতাশার ষোলকলা পূর্ণ হয়েছে। এর ঠিক পরেই ভাইরাল হয়েছে সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইট ক্লাবের একটি ভিডিও।

ভিডিওটি ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে সাদ ও সোহেল রানার সঙ্গে তিনজন নারীকে দেখা যায়। পরবর্তীতে একটি ভিডিওতে গানের তালে নাচতে দেখা যায় সাফের খেলোয়াড়দের।

এত বড় হারের পর এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার কারণে ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে যে, দুজনেই নাইটক্লাবে গিয়েছিলেন। তবে সাদ ও সোহেল উভয়েই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছেন। তারা জানিয়েছেন, ক্যাম্প শুরুর আগে তারা নেপালে গিয়েছিলেন এবং সেখানেই আলানার সঙ্গে পরিচয় ঘটে।

একটি সংবাদ মাধ্যমকে তারা বলেন, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’

যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’

এরপর অবশ্য আলানা সেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশিত হলে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

বাংলাদেশ এবারের আসিয়ান কাপের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। তবে প্রত্যাশা পূরণ হয়নি, বরং দলটি টুর্নামেন্টটি শেষ করেছে একরাশ হতাশা নিয়ে। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের ভিডিও সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন সম্প্রচার

দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় একযুগে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ৭৭ উপজেলার সাথে একযুগে শেরপুরের নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়।

তথ্য মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ও সরাসরি দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলার লক্ষাধিক কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও নগদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন কার্যক্রমের সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

নকলায় সম্প্রচার প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান, শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাউদ্দিন কায়সার, শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. আলমগীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানসহ উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

উদ্বোধনী অনুষ্ঠানের নকলা সম্প্রচার অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, প্রথম ধাপে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চর ভাবনা ব্লকের ২ হাজার ৬২ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। এরমধ্যে স্তর অনুযায়ী ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কার্ডধারী ১ হাজার ৮১০ জনকে কৃষি উপকরণ ক্রয়ের জন্য নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাংবাদিক তুমি খারাপ’-তবুও মানুষের শেষ আশ্রয় কেন সংবাদমাধ্যম?

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


‘সাংবাদিক তুমি খারাপ’-তবুও মানুষের শেষ আশ্রয় কেন সংবাদমাধ্যম?

‘সাংবাদিক তুমি খারাপ’, ‘সাংবাদিক তুমি মিথ্যা লেখ’, ‘তুমি হলুদ সাংবাদিক’—সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের এমন নানা অভিযোগ শুনতে হয়। কখনো আবার বলা হয়, সাংবাদিক চাঁদা চেয়েছিল, চাঁদা দিইনি বলেই আমার বিরুদ্ধে সংবাদ করেছে।’ কিন্তু এ ধরনের অভিযোগ সত্য কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। কারণ কোনো সংবাদ কারও পক্ষে বা বিপক্ষে গেলেই সাংবাদিকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না; দেখতে হবে সংবাদে তথ্য ও প্রমাণ আছে কি না।

সাংবাদিকতার নৈতিক ভিত্তি হলো তথ্য যাচাই, সত্যতা, জনস্বার্থ ও জবাবদিহি। একজন দায়িত্বশীল সাংবাদিক কোনো অভিযোগ পাওয়ার পর তা যাচাই করেন, প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন এবং সম্ভব হলে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেন। অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে প্রকাশ না করাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নীতি।

একজন নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়ে মামলা করতে পারছেন না—কারণ অভিযুক্ত একজন প্রভাবশালী ব্যক্তি। এমন পরিস্থিতিতে অসহায় ওই নারী শেষ আশ্রয় হিসেবে সাংবাদিকদের কাছেই ছুটে আসেন। তখন সাংবাদিক তথ্য-প্রমাণ যাচাই করে বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন। সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এসে আইনি প্রক্রিয়া শুরু হলে একজন ভুক্তভোগী ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পান।

একইভাবে, কোনো ব্যক্তি নির্মাণকাজ করতে গিয়ে চাঁদাবাজির শিকার হয়ে থানায় অভিযোগ করার পরও প্রতিকার না পেলে এবং পরে হুমকি বা অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠলে, সংবাদমাধ্যম বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে পারে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখার সুযোগ পায়।

এ কারণেই অনেক মানুষ আইনি বা প্রশাসনিক প্রতিকার না পেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। তাদের প্রত্যাশা থাকে, তাদের কথা অন্তত মানুষের সামনে তুলে ধরা হবে।

তবে সাংবাদিকতার পথও সহজ নয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় হামলা, মামলা, হুমকি ও নানা ধরনের চাপের মুখোমুখি হন। রাষ্ট্রের কোনো অনিয়ম, দুর্নীতি বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করলেও তাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। বিভিন্ন সময়ে সাংবাদিকরা এসব ঝুঁকির শিকার হয়েছেন।

সাংবাদিকতার কারণে পারিবারিক জীবনেও ত্যাগ স্বীকার করতে হয়। সংবাদ সংগ্রহে ছুটতে গিয়ে পরিবারকে সময় দেওয়া সম্ভব হয় না। তাই অনেক সময় বলা হয়, সাংবাদিকের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের ঘরের মানুষও হতে পারে।** স্ত্রী-সন্তান অভিযোগ করতে পারেন, পরিবারের চেয়ে সংবাদকেই বেশি সময় দেওয়া হচ্ছে। অথচ সাংবাদিক তখন অন্য মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরার কাজে ব্যস্ত।

সাংবাদিকের ব্যক্তিগত শত্রু থাকার কথা নয়। কোনো সংবাদ কারও পক্ষে গেলে তথ্যের কারণে যাবে, আবার বিপক্ষে গেলে ঘটনার বাস্তবতার কারণে যাবে। সাংবাদিকের অবস্থান হওয়া উচিত ব্যক্তি বা পক্ষের পক্ষে নয়—**তথ্য, সত্য ও জনস্বার্থের পক্ষে।

সাংবাদিকও ভুলের ঊর্ধ্বে নন। ভুল সংবাদ হলে সংশোধন করতে হবে, অন্যায় হলে সমালোচনা গ্রহণ করতে হবে। একইভাবে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা চাওয়া, টাকা না দেওয়ায় সংবাদ করা কিংবা মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠলে সেগুলোরও প্রমাণভিত্তিক তদন্ত হওয়া প্রয়োজন।

দিনশেষে সাংবাদিককে আবারও নতুন সংবাদের পেছনে ছুটতে হয়। নানা চাপ, হুমকি কিংবা প্রতিকূলতার মধ্যেও মানুষের কথা তুলে ধরাই তার দায়িত্ব।

সব সাংবাদিক খারাপ নন, আবার সাংবাদিকতার নামে কোনো অনিয়মও গ্রহণযোগ্য নয়। প্রকৃত সাংবাদিকতার শক্তি হলো" পাঁচ টাকার কলম —তথ্য, প্রমাণ, পেশাগত সততা এবং মানুষের জানার অধিকাএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%