প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা দ্বিতীয় ম্যাচের পরই শেষ হয়ে যায়। ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের পরাজয়ের ফলে হতাশার ষোলকলা পূর্ণ হয়েছে। এর ঠিক পরেই ভাইরাল হয়েছে সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইট ক্লাবের একটি ভিডিও।
ভিডিওটি ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে সাদ ও সোহেল রানার সঙ্গে তিনজন নারীকে দেখা যায়। পরবর্তীতে একটি ভিডিওতে গানের তালে নাচতে দেখা যায় সাফের খেলোয়াড়দের।
এত বড় হারের পর এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার কারণে ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে যে, দুজনেই নাইটক্লাবে গিয়েছিলেন। তবে সাদ ও সোহেল উভয়েই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছেন। তারা জানিয়েছেন, ক্যাম্প শুরুর আগে তারা নেপালে গিয়েছিলেন এবং সেখানেই আলানার সঙ্গে পরিচয় ঘটে।
একটি সংবাদ মাধ্যমকে তারা বলেন, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’
যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’
এরপর অবশ্য আলানা সেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশিত হলে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
বাংলাদেশ এবারের আসিয়ান কাপের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। তবে প্রত্যাশা পূরণ হয়নি, বরং দলটি টুর্নামেন্টটি শেষ করেছে একরাশ হতাশা নিয়ে। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের ভিডিও সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন