০৬:১২ পি.এম
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চালানো অভিযানের মাধ্যমে গত দু’দিনে ৬ হাজার ৩০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত মামলা করা হয়েছে।
আজ (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, ট্রাফিক-রমনা এলাকায় ১০টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি এবং ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
অন্যদিকে, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১০২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা দায়ের হয়েছে।
এছাড়া, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬টি বাস, ৪০৩টি ট্রাক, ২৩১টি কাভার্ডভ্যান, ২৫৯টি সিএনজি ও ৪২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২১টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি এবং ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯টি বাস, ১২৯টি ট্রাক, ১৬৪টি কাভার্ডভ্যান, ১৬৪টি সিএনজি এবং ৭১৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯টি মামলা দায়ের হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ২৬টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা রয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে।
অভিযান চলাকালীন মোট ১৪৩৬টি গাড়ি ডাম্পিং করে এবং ৩০৫টি গাড়ি রেকার করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন