ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি


ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করে তাদের ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। এর আগে কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: অবহেলায় হারাচ্ছে ৩০০ বছরের ইতিহাস: দেয়ালে একাত্তরের গুলির ক্ষত, ছাদে ধস

প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের সময়ে পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল। তবে বর্তমান সময়ে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনা করা এবং পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যাবশ্যক। এসব বিষয় নিয়ে অসন্তোষের কারণে শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে তিনি মনে করছেন।

এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, শনাক্ত ১৫ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।

আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : আজ রোববার বিকেল ৪টা ১৬ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাঠ পর্যায়ে একাধিক অভিযান পরিচালনা করেছে এসআরবি। এই অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, এবং খুলনায় দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়েছে।

এছাড়াও, ডিসেম্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা নেই বলেও জানান এসআরবি উইং কমান্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%