ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান সাকিলা ফারজানার


শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান সাকিলা ফারজানার

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করে নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান তিনি জানান চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায়। সেখানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে গতকাল শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানানো হয়।

ব্যারিস্টার সাকিলা ফারজানা উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ উদ্দেশ্যে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ রাশেদুল আলম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম.জি কিবরীয়া, সুপার মো. সোহরাব হোসেন চৌঃ, বিএনপি নেতা গাজী দিলদার, ফিরোজ খান, সিরাজুল ইসলাম নাসিম।

আরও পড়ুন: জোরারগগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার এবং ছদ্মবেশী মহিলা স্বর্ণালংকার চোর চক্রের ০৭ জন সদস্য গ্রেফতার

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। বক্তারা সভায় বলেন, একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস নেই, বিদ্যুৎ নেই—থেমে যাচ্ছে নারায়ণগঞ্জ বিসিকের শিল্পচাকা

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ এম


গ্যাস নেই, বিদ্যুৎ নেই—থেমে যাচ্ছে নারায়ণগঞ্জ বিসিকের শিল্পচাকা

 

নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীসহ আশপাশের বিভিন্ন ডাইং, গার্মেন্টস ও কলকারখানায় তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাসের স্বল্পচাপ ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে জার্জিস, ফারিহা, ফকিরাসহ বিভিন্ন কারখানা আংশিকভাবে বন্ধ রাখা হচ্ছে এবং অনেক শ্রমিককে ছুটি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিল্পসংশ্লিষ্টরা জানান, দিনের বিভিন্ন সময়ে গ্যাসের চাপ কমে যাওয়ায় বয়লার, ডাইং ও অন্যান্য উৎপাদন ইউনিট স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো অর্ডারের কাজ শেষ করা নিয়েও শঙ্কায় রয়েছেন কারখানা মালিকরা।

জার্জিস, ফারিহা, ফকিরাসহ বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কাজ না থাকায় অনেক শ্রমিককে ছুটি দেওয়া হচ্ছে। কোনো কোনো কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, আবার কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশেষ করে ডাইং কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। উৎপাদনের মাঝপথে মেশিন বন্ধ হয়ে গেলে কাপড়ের মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এতে একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে বিসিক এলাকার আরও অনেক ডাইং ও শিল্পকারখানা বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজারো শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

এ অবস্থায় নারায়ণগঞ্জ বিসিক ও আশপাশের শিল্পাঞ্চলে দ্রুত গ্যাসের স্বাভাবিক চাপ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শিল্প মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পেজ নিয়ে সংশয়

‘উনি আমার বড় ভাইয়ের মতো, এক্ষুনি পোস্ট ডিলিট করো’: দেব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ এম


‘উনি আমার বড় ভাইয়ের মতো, এক্ষুনি পোস্ট ডিলিট করো’: দেব

সিনেমার হিরো হওয়ার পাশাপাশি একই ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় টলিউডের এই দুজনের মধ্যে রয়েছে একটি অলিখিত প্রতিযোগিতা। কিন্তু টলিউডের অভিনেতা দেব এই কটাক্ষ একেবারেই মেনে নিতে পারেননি।

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস কালেকশন নিয়ে জিৎকে লক্ষ্য করে কটাক্ষ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভক্তদের রীতিমতো ক্লাস নিয়েছেন দেব। বর্তমানে যে স্ক্রিনশটটি নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা মূলত এমন একটি পোস্টের কারণে।

ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি দেবের একটি ফ্যান পেজের পোস্ট থেকে। যেখানে জিৎ এর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের টিকিটের বিক্রি এবং বক্স অফিসের নম্বর নিয়ে নেতিবাচক রিভিউ করা হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, প্রথম সপ্তাহে নাকি এটি অন্যতম সর্বোচ্চ ফুটফল! যা আদতে ভণ্ডামির চরম অবস্থায় পৌঁছেছ। এবং সবাই এখন শনি-রবিবারের জন্য অপেক্ষা করছে, কী বড় ঢপ সামনে আসবে! ছবিটি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন এতটা নেই, বানিয়ে বলছে।

এমন পোস্ট দেখে দেব তেলেবেগুনে জ্বলে ওঠেন। এক পেজ থেকে দেবের নাম ব্যবহার করে পাল্টা বাক্যবাণ নিক্ষেপ করা হয়। সেখানে কড়া ভাষায় নিন্দা জানিয়ে লেখা হয়, জীতের বিরুদ্ধে লেখা যাবতীয় পোস্ট এখনই ডিলিট করো। বরং উনি আমার বড় ভাইয়ের মতো। টিকিট কিনে ছবিটি দেখো এবং অন্যদেরও দেখার জন্য বলো।

দেবের এই প্রতিবাদী আচরণে সন্তোষ প্রকাশ করেছেন কিছু নেটিজেন। তবে পেজটি দেবের কিনা, নাকি কোনও অভিনেতার ফ্যানপেজ—এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও দেবের সৌজন্য সম্পর্কে কারও কোনো দ্বিমত নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ এম


চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ শিলিগুড়ি করিডর অথবা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা দিয়েছেন ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত শুক্রবার শিলিগুড়ি সফরের সময় তিনি এ ঘোষণা দেন।

এ সময় অমিত শাহ করিডরটির নিরাপত্তায় প্রশাসনিক এবং সামরিক সক্ষমতা বাড়ানোর কথা তুলে ধরেন। শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রায় ১৮৯ কোটি রুপি ব্যয়ে বিভিন্ন আবাসিক ও প্রশাসনিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্তাও উপস্থিত ছিলেন।

নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থানের কারণে শিলিগুড়ি করিডর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অমিত শাহ।

তিনি জানান, করিডরটির নিরাপত্তায় ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠন করা হয়েছে। এই গ্রিডের আওতায় চোপড়া, কিষানগঞ্জ এবং ধুবড়ি ঘাঁটি থেকে বিভিন্ন নজরদারি, সামরিক উপস্থিতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ‘তিস্তা প্রহার’-এর মতো নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে করিডরটির নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গে অমিত শাহ অভিযোগ করেন যে, অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য প্রায় ৫৬০ একর জমির প্রয়োজন, কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে তা পাওয়া যায়নি।

তবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের ৪৫ দিনের মধ্যে বিএসএফ এবং এসএসবির জমিসংক্রান্ত জটিলতা নিরসন করে এক হাজার ১২৯ একর জমি হস্তান্তর করেছেন বলে দাবি করেন তিনি। বাকি ২৯ একর জমিও দ্রুত অনুমোদনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকা এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগ উন্নয়নে ছয় হাজার ৮৩৯ কোটি রুপি ব্যয়ে কাজ চলছে।

এছাড়া ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি রেলস্টেশন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঘোষিত দিল্লি-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর চালু হলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দিল্লি থেকে কয়েক ঘণ্টায় শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হবে বলেও জানান অমিত শাহ।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমদানি সহজ হলে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩০ হাজার টাকা কমানো সম্ভব: বাজুস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ এম


আমদানি সহজ হলে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩০ হাজার টাকা কমানো সম্ভব: বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও হীরার অলংকার রফতানি করে ২০৩০-৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে তারা জুয়েলারি খাতকে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করতে বিভিন্ন নীতিগত সংস্কার ও দীর্ঘমেয়াদি রূপরেখা প্রস্তাব করেছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকায় ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল-২০২৬’-এ লিখিত বক্তব্যে বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান এফসিএমএ, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও কূটনীতিক।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর সংগঠনটি বর্তমানে দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান ও চার লাখ কারিগরের প্রতিনিধিত্ব করছে। এ খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৮ লাখ মানুষের জীবিকা নির্ভর করে।

তাদের দাবি, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর ও ভ্যাটে রেয়াতি সুবিধা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বাজুস বলেছে, এখন তাদের প্রধান লক্ষ্য দেশীয় জুয়েলারি শিল্পকে আধুনিক, স্বচ্ছ ও রফতানিমুখী খাতে রূপান্তরিত করা।

বাজুসের মতে, জুয়েলারি শিল্পের অন্যতম প্রধান বাধা হল নীতিমালার অস্পষ্টতা। বৈষম্যহীন নীতিমালার মাধ্যমে স্বর্ণ আমদানির পথ সহজ করা গেলে স্থানীয় বাজারে প্রতি ভরি অলংকারের দাম অন্তত ৩০ হাজার টাকা কমানো সম্ভব।

‘স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত)-২০২৬’ বাস্তবায়ন হলে এ খাত থেকে সরকার বছরে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পেতে পারে। এই সঙ্গে, বাজারে থাকা অপ্রদর্শিত স্বর্ণ এককালীন ফি দিয়ে প্রদর্শনের সুযোগ দেওয়া হলে সরকার ৫০০ থেকে ৭০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে বলেও মনে করছে বাজুস। একই সঙ্গে দেশে থাকা স্বর্ণের মজুতের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে।

সংগঠনটি জানায়, দেশীয় দক্ষ কারিগরদের কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে ৫০০টি আধুনিক জুয়েলারি কারখানা স্থাপনের লক্ষ্য রয়েছে। এসব কারখানায় ৫০ হাজার প্রত্যক্ষ এবং এক লাখ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, যা দেশের জিডিপিতে অতিরিক্ত ০.৫ শতাংশ অবদান রাখার প্রত্যাশা করছে বাজুস।

এ লক্ষ্য বাস্তবায়নে ঢাকার মধ্যে ১০ বিঘা জমির ওপর একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ‘স্বর্ণপল্লী’ বরাদ্দের দাবি জানিয়েছে বাজুস। সেখানে আধুনিক জুয়েলারি কারখানার পাশাপাশি ডায়মন্ড প্রসেসিং ইউনিট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাজুস আরও বলেছে, ২০০৬ সালের অমসৃণ হীরা আমদানি-রফতানি (নিয়ন্ত্রণ) বিধিমালা যুগোপযোগী করা এবং হীরা আমদানিতে অতিরিক্ত শুল্ক কমিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। ‘স্বর্ণপল্লী’তে ডায়মন্ড প্রসেসিং ইউনিট স্থাপন করা গেলে ৫ থেকে ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব এবং ২০৩১ সালের মধ্যে বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের ডায়মন্ড জুয়েলারি রফতানি করা সম্ভব হবে।

বাজুসের পরিকল্পনা অনুযায়ী, যুগোপযোগী নীতিমালা প্রণয়ন ও আমদানি প্রক্রিয়া সহজ করার মাধ্যমে ২০৩০-৩১ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে মোট ৭ বিলিয়ন ডলারের স্বর্ণ ও হীরার অলংকার রফতানি সম্ভব। এর মাধ্যমে সংগঠনটি আশা করছে জুয়েলারি খাতকে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%