০৭:২১ পি.এম
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদের কাছাকাছি পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় যাত্রীদের সবাই নিহত হয়েছেন। পাক সেনাবাহিনীর বরাতে এ খবরটি জানিয়েছে এএফপি।
ভারতের সাথে বছরের পর বছর ধরে চলমান সংঘাত ও গত বছরের পূর্ণাঙ্গ যুদ্ধের পর পাকিস্তানি সামরিক বাহিনী এবং সরকারের কাছে কাশ্মীর অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
গত বেশ কয়েকদিন ধরে আজাদ কাশ্মীরে সহিংস বিক্ষোভ চলছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি অধিকার বিষয়ক গোষ্ঠী দ্বারা ডাকা ধর্মঘটের কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। অঞ্চলটির প্রধান শহর ও রাজধানী মুজাফফারাবাদসহ বিভিন্ন জায়গায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ রয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এমন অবস্থার মধ্যে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বুধবার কারিগরি ত্রুটির কারণে মুজাফফারাবাদের নিকটে পাকিস্তান বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বিমানে থাকা সকল আরোহী শাহাদাত বরণ করেছেন।’ তবে নিহতের সংখ্যা সম্পর্কে তারা কোনো বিস্তারিত উল্লেখ করেননি। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের সম্পূর্ণ মালিকানা দাবি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন