ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বপ্ন ছুঁতে পারবেন ‘বুড়ো’ রোনালদো?


স্বপ্ন ছুঁতে পারবেন ‘বুড়ো’ রোনালদো?

কিন্তু মনের জোরে কিছুই পরিবর্তন হয়নি। ক্ষুধা ঠিক আগের মতোই রয়েছে। গোধূলিলগ্নে পৌঁছালেও তাই কৈশোরের সেই তীব्र আকাঙ্ক্ষার ছাপ দেখা যায় তার মুখায়বে।

তাহলে ৪১ বছর বয়সে কেন হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে লড়াই করতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে?

নিজের সমবয়সী কিংবা বয়সে অনেক ছোটরাও তো বুটজোড়া তুলে রেখেছেন অনেক দিন হলো। এখন তারা পুরো সময় পরিবারের জন্য ব্যয় করছেন। ‘সিআর সেভেন’-এরও তার পথেই হাঁটার কথা ছিল এতদিনে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

কিন্তু আজন্ম এক স্বপ্ন তাড়া করছে রোনালদোকে।

যা পূরণ না হওয়ায় ‘শান্তির ঘুম’ দিতে পারছেন না তিনি। এ পি জে আবদুল কালামের সেই বিখ্যাত উক্তিটি হয়তো রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ডের ক্ষেত্রে আরও সত্য। ভারতের সাবেক রাষ্ট্রপতি বলেছেন, ‘মানুষ ঘুমিয়ে যা দেখে তা স্বপ্ন নয়। স্বপ্ন হলো সেটাই—যা মানুষকে ঘুমাতে দেয় না।’

স্বপ্ন পূরণের অনেক সুযোগ পেয়েছিলেন রোনালদো।

কিন্তু ভাগ্য দেবতা তার পাশে ছিলেন না। তা না হলে ৫ বার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন-ই-বা সোনালি ট্রফিতে চুমু এঁকে দিতে পারলেন না। কেউ কেউ তো একবারেই বাজিমাত করেছেন।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে রোনালদোর সেরা সাফল্য হলো শেষ চারে খেলা। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে। পরের তিন বিশ্বকাপে সে হতাশার গল্পেই কেটেছে। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে দারুণ কিছু করার স্বপ্ন দেখছিল তারা। কিন্তু কোয়ার্টার ফাইনালেই শেষ হয় তাদের পথচলা।

কাতার বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় নিশ্চিত হওয়ার পর তাই মনের দুঃখে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছিলেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয় ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাভিলাসী স্বপ্ন।’

রোনালদো পোস্টের শেষটা করেছিলেন এভাবে, ‘স্বপ্নটা যতদিন বেঁচে ছিল সত্যি সুন্দর ছিল।’ তখন সবার মনে হয়েছিল বিশ্বকাপে আর হয়তো দেখা যাবে না পর্তুগালের কিংবদন্তিকে। এমনটি ভাবা স্বাভাবিকই ছিল। শেষ আটে মরক্কোর কাছে হারার পর টানেলের ভেতরে শিশুদের মতো ফুঁপিয়ে কান্নার দৃশ্যও তার ক্যারিয়ারের উপসংহারকেই ইঙ্গিত দিচ্ছিল।

সেই রোনালদোই ৪ বছর পর আবার বিশ্বকাপ মাতাবেন। অমরত্বের স্বাদ পাওয়ার শেষ সুযোগ পাচ্ছেন। শেষ ভালো যার সব ভালো তার করতে পাশে পাচ্ছেন দুর্দান্ত সতীর্থদের। যারা এখন ইউরোপীয় ফুটবল মাতাচ্ছেন। পিএসজির টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের কান্ডারিদের পাশে পাচ্ছেন আল নাসরের ফরোয়ার্ড। ভিতিনহা-জোয়াও নেভেস-নুনো মেন্ডেসদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ ব্রুনো ফার্নান্দেস ও বেনার্দো সিলভা। সঙ্গে আক্রমণভাগে রোনালদোর সঙ্গী হয়ে জুটি বাঁধবেন জোয়াও ফিলিক্স-রাফায়েল লিয়াওরা।

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

এবারের বিশ্বকাপের স্কোয়াডকে অনেকে ‘সোনালি প্রজন্ম’ বলছে। ১৯৬৬ বিশ্বকাপে খেলা উইঙ্গার আন্তোনিও সিমায়েশ তাই মনে করেন এবার সোনালি ট্রফিটা তাদের শোকেসেই শোভা পাবে। পর্তুগালের সাবেক উইঙ্গার বলেছেন, ‘এই প্রজন্মের সবকিছু আছে। তাদের শক্তিশালী রক্ষণভাগ আছে, আক্রমণভাগে নিঁখুত গোলশিকারি আছে, মিডফিল্ডে সৃষ্টিশীল খেলোয়াড়ও আছে। দলে সৃষ্টিশীল খেলোয়াড় না থাকলে যেকোনো অবস্থাতেই সেই দলকে সংগ্রাম করতে হয়। পর্তুগালের সে সব খেলোয়াড় আছে। তাই কখনোই গর্ব ও একতা হারানো উচিত হবে না পর্তুগালের। আশা করি, ইতিহাস গড়ার সংকল্প নিয়ে মাঠে নামবে খেলোয়াড়রা।’

ব্যক্তিগত সব পুরস্কারই রোনালদোর নামের পাশে আছে, সোনালি ট্রফিটা ছাড়া। কিছু রেকর্ডে তো তার ধারেকাছে নেই কেউই। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ২২৬ ম্যাচ খেলার সঙ্গে গোলের রেকর্ডটাও তার (১৪৩)। প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের পথেও আছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী। পেশাদার ক্যারিয়ারে তার গোলের সংখ্যা এখন ৯৭৩।

রোনালদোর তাই এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পালা। যেমনটা ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখিয়ে কাতার বিশ্বকাপে তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি স্বর্গের সাক্ষাৎ পেয়েছেন।

আরও পড়ুন: পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

রাতের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১০ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সংস্থাটির সতর্কবার্তায় এ বিষয়টি জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল তিনটা থেকে দিবাগত রাত একটার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সাথে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে আরাফাত বয়াতীর ওপর হামলা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


শিবচরে আরাফাত বয়াতীর ওপর হামলা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি এলাকায় আরাফাত বয়াতীর ওপর হামলা এবং তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
বুধবার (১০ জুন) সকালে শিবচরে আয়োজিত সংবাদ সম্মেলনে আরাফাত বয়াতী অভিযোগ করেন, গত ২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলা সদর থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে উত্তর বাঁশকান্দি এলাকায় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।
তিনি জানান, নান্নু ফকির, দেলোয়ার ফকির, রুবেল ফকির, আনোয়ার ফকিরসহ আরও ৮ থেকে ১০ জন লাঠি, শুটার ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে আরাফাত বয়াতী বলেন, “আমার ওপর হামলা চালিয়েও তারা ক্ষান্ত হয়নি। এখন আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এমনকি আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনও করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর চাচী অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে তার স্বামীর ওপরও একই পক্ষ নৃশংস হামলা চালিয়েছিল। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।
সংবাদ সম্মেলনে আরাফাত বয়াতী ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা হামলা ও অপপ্রচারের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা— যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সিমুলেশনের ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


এবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা— যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সিমুলেশনের ফলাফল

বিশ্বকাপ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের সিমুলেশনের ফলাফল যদি সত্যি হয়, তবে আর্জেন্টিনা ফুটবল দল ও এর সমর্থকদের জন্য সুখবরই অপেক্ষা করছে। তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসি বাহিনী।

ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জেমস রিড একটি সিমুলেশন মডেল ব্যবহার করে দেখতে পেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফ্রান্স এবং স্পেনের মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে। তাদের ঠিক পেছনেই রয়েছে ব্রাজিল এবং ইংল্যান্ড।

রিড ৪৮ দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ১০ হাজার বার সিমুলেট করে প্রতিটি দেশের জয়ের সম্ভাবনা নির্ণয় করেছেন। এই মডেলটি ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলা সব আন্তর্জাতিক ম্যাচের তথ্য ব্যবহার করে প্রতিটি দেশের আক্রমণ এবং রক্ষণভাগের শক্তি মূল্যায়ন করেছে। এই সময়ে কিছু দেশ মাত্র ৩৬টি ম্যাচ খেলেছে, আবার কিছু দেশ খেলেছে ১০০টি পর্যন্ত।

মডেলটি এই অসমতা বিবেচনায় নিয়েছে এবং নিরপেক্ষ ভেন্যু ছাড়া অন্য মাঠে খেলা ম্যাচগুলোর জন্য স্বাগতিক দলের সুবিধাও যুক্ত করেছে। এরপর উভয় দলের সম্ভাব্য গোল হিসাব করে একটি পরিসংখ্যানগত বণ্টন ব্যবহার করে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে।

সিমুলেশন মডেল নিয়ে রিড বলেন, ‘এই মডেলটি শুধু সাধারণ র‍্যাঙ্কিংয়ের বাইরে গিয়ে প্রতিটি দলের আক্রমণ এবং রক্ষণের শক্তি আলাদাভাবে মূল্যায়ন করে, ফলে অনেক বেশি সমৃদ্ধ এবং বাস্তবসম্মত চিত্র পাওয়া যায়।’

সিমুলেশনের ফলাফল নিয়ে তার বক্তব্য, ‘আর্জেন্টিনা শীর্ষে এসেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শীর্ষস্থানগুলোর মধ্যে প্রতিযোগিতা কতটা ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ‘ফ্রান্স এবং স্পেনকে মডেল প্রায় আলাদা করতেই পারেনি, আর ইংল্যান্ডও তাদের খুব বেশি পিছিয়ে নেই।’

রিডের ভাষায়, ‘আরেকটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে, তা হলো বিভিন্ন দলের মধ্যে পার্থক্য। জার্মানির রক্ষণভাগের পরিসংখ্যান আগের চক্রগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল, অন্যদিকে পর্তুগালের আক্রমণভাগ পুরো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী।’

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্যানারি বর্জ্য থেকে তৈরি ফিডে ক্যানসারের ঝুঁকি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ট্যানারি বর্জ্য থেকে তৈরি ফিডে ক্যানসারের ঝুঁকি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে তৈরি পোলট্রি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার এবং কিডনি রোগের মত জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

নিলোফার চৌধুরী জানতে চান, ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ও ফিশ ফিড ক্যান্সারসহ জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি না। স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘বিষয়টি সম্পূর্ণ সত্য; বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে এর প্রমাণ পাওয়া যায়।’

মন্ত্রী বলেন, চামড়া প্রক্রিয়াজাতকরণের সময় ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু ব্যবহার করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী এসব বিষাক্ত বর্জ্য ব্যবহার করে কম খরচে পোল্ট্রি ও মাছের খাদ্য তৈরি করে থাকে। এ ধরনের খাদ্য খাওয়ানো মুরগির মাংস ও ডিমে বিষাক্ত ‘হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম’ জমা হয়, যা রান্নার তাপেও নষ্ট হয় না। এই মুরগি বা মাছ মানবদেহে প্রবেশ করলে তা থেকে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার এবং কিডনি নষ্ট হওয়ার মত মারাত্মক জটিল রোগের ঝুঁকি তৈরি হয়।

স্বাস্থ্যমন্ত্রী জনিয়েছেন, ‘এ ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। ২০১৭ সালে হাইকোর্টের নির্দেশের পর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে স্থানান্তর কার্যকর করা হয়।’

মন্ত্রী জানান, ‘সাভারের চামড়া শিল্পনগরীতে একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চামড়াশিল্পের রাসায়নিক বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তা পরিবেশে ছড়িয়ে না পড়ে বা পোলট্রি ফিড তৈরিতে অবৈধভাবে ব্যবহার করা না যায়।’

এ ছাড়াও, হাজারীবাগ ও আশপাশের এলাকায় ট্যানারির বর্জ্য ব্যবহার করে পোলট্রি ও মাছের খাদ্য উৎপাদনকারী অবৈধ কারখানার বিরুদ্ধে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এসব অভিযানে অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ট্যানারি বর্জ্য থেকে তৈরি পোলট্রি ফিডের ক্যানসারের ঝুঁকি বৈজ্ঞানিকভাবে একটি প্রমাণিত সত্য। এই স্বাস্থ্যঝুঁকি এড়াতে ট্যানারি স্থানান্তর ও দূষণ রোধে ইতিমধ্যে দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%