০৪:৪০ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীর অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “সমবায় সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কয়েকজন মানুষের সদিচ্ছা, আন্তরিকতা ও একসঙ্গে কাজ করার মানসিকতা।”
আরও পড়ুন: সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বাংলাদেশ কৌশলগত সম্ভাবনা হারিয়েছে
তিনি আরো উল্লেখ করেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষের স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল লক্ষ্য। সমবায়ের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হয়।
এছাড়া তিনি মন্তব্য করেন যে, কৃষক ও সাধারণ ক্রেতাদের মধ্যবর্তী দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও সমবায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় সমবায় অধিদপ্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সমবায়ী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এমই
আরও পড়ুন: চাঁদপুরের ব্যবসায়ীদের অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন