০৭:৫৫ পি.এম
সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার আতাউর রহমান ফাউন্ডেশন একটি শারীরিক প্রতিবন্ধী শিশুর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ান বাবুর জন্য একটি হুইলচেয়ার উপহার হিসেবে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে সীমিত সামর্থ্যের মধ্যে তার মা আশা সন্তানকে লালন-পালন করে আসছিলেন।
জানা গেছে, রাইয়ানের চলাফেরায় সমস্যার কারণে একটি হুইলচেয়ারের প্রয়োজন ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে সেটি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। স্থানীয়ভাবে ডাব বিক্রেতা হিসেবে পরিচিত খালা নামের এক নারীর মাধ্যমে বিষয়টি নজরে আসে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ওসির বদলি আদেশের প্রতিবাদে থানার সামনে মানববন্ধন
পরে মানবিক উদ্যোগ নিয়ে আতাউর রহমান ফাউন্ডেশন শিশুটির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাজ উদ্দিন মন্ডল নিজে উপস্থিত থেকে রাইয়ান বাবুর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তৌহিদুর রহমান সুইট, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা পেয়ে রাইয়ান বাবুর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা জানান, এই হুইলচেয়ারটি শিশুটির চলাফেরা ও দৈনন্দিন জীবনে অনেক স্বস্তি এনে দেবে।
মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে, সমাজে এখনো এমন অনেক হৃদয়বান মানুষ রয়েছেন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।
আরও পড়ুন: এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে ভৈরবে নারীর সংবাদ সম্মেলন, সামাজিক ও পারিবারিক সংকটে তানিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন