ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পানি সংকট মোকাবিলায় জিসিএফের প্রথম জাতীয় প্রকল্প অনুমোদন পেল সিরিয়া


পানি সংকট মোকাবিলায় জিসিএফের প্রথম জাতীয় প্রকল্প অনুমোদন পেল সিরিয়া

জলবায়ু পরিবর্তনের কারণে যেসব এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে পানির সংকট মোকাবিলার জন্য সিরিয়ার প্রথম জাতীয় প্রকল্পে ২ কোটি ৭৭ লাখ ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। স্থানীয় প্রশাসন ও পরিবেশ মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বিভাগ জানাচ্ছে, গ্রিন ক্লাইমেট ফান্ডের ৪৫তম পরিচালনা পর্ষদের বৈঠকে এই অর্থায়নের বিষয়ে অনুমোদন দেওয়া হয়। দুশানবেতে অনুষ্ঠিত বৈঠকটি ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হয়। সিরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পরিবেশবিষয়ক উপমন্ত্রী ইউসুফ শরাফ। মন্ত্রণালয় জানাচ্ছে, প্রকল্পটি অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের কাছে পাঠানোর আগে প্রায় ছয় মাস ধরে কারিগরি পর্যায়ে কাজ করা হয়।

এই সময়ে, মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠান প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা ও চূড়ান্ত করে। এ ঘটনাটি গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে সিরিয়ার প্রথম অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয়। এর ফলে আন্তর্জাতিক এই জলবায়ু তহবিল থেকে এতদিন অর্থায়ন না পাওয়ার পরিস্থিতি অবসান হলো। পরিবেশ মন্ত্রণালয় জানাচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

সরকারি কর্মকর্তাদের মতে, এই প্রকল্পের মাধ্যমে সিরিয়ার ভবিষ্যৎ জাতীয় অগ্রাধিকারভিত্তিক আরও জলবায়ু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পথ সুগম হবে। মন্ত্রণালয় জানাচ্ছে, প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের সীমিত পানিসম্পদের আরও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি, শহর ও গ্রামে নিরাপদ পানির সরবরাহ জোরদার করা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি ও মানুষের জীবনধারা রক্ষা করা এবং ভবিষ্যতে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্রের সক্ষমতা বাড়ানো হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই অর্থায়ন আন্তর্জাতিক জলবায়ু তহবিলে সিরিয়ার অংশগ্রহণকে আরও শক্তিশালী করার একটি বৃহত্তর উদ্যোগের অংশ। এর সাথে পরিবেশ পুনরুদ্ধার, জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

গ্রিন ক্লাইমেট ফান্ড ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ক্ষতি কমাতে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক জলবায়ু তহবিল হিসেবে কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে, সংস্থাটি ১৩০টিরও বেশি দেশের জন্য ২০০০ কোটি ডলারের বেশি অর্থায়নের অনুমোদন দিয়েছে। ২০২৫ সালে প্রায় ৬০০ কোটি ডলারের প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের তত্ত্বাবধানে এই তহবিল পরিচালিত হয়।

এর আগে, ২০২১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের যৌথ সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেয় সিরিয়া। এই কর্মসূচির মাধ্যমে দেশটির জাতীয় মনোনীত কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হয়েছিল এবং জলবায়ু পরিস্থিতি নিয়ে একটি জাতীয় প্রোফাইল তৈরি করা হয়েছিল। এরপর ২০২৩ সালের জুনে প্রকাশিত গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য সিরিয়ার কান্ট্রি প্রোগ্রামে কৃষি, জলবায়ু সহনশীল শহর গড়ে তোলা এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়া, দীর্ঘস্থায়ী খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দেশটিতে এখনও পানির সংকট গুরুতর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে আরও দুই প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


ফেনীতে আরও দুই প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ফেনী, ৪ জুলাই, ২০২৬ : ফেনী সদর ও পৌরসভায় আরো দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দু’টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ৯টায় ফেনী পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। এবং ১০টায় বাঁলিগাও ইউনিয়নের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত।

এছাড়া বালিগাঁওয়ের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। শিশুদের শিক্ষার জন্য আমরা যা করার দরকার সব করবো। আমাদের শিশুদের শিক্ষিত করতে হবে। আপনারা শিশুদের বিদ্যালয়ে পাঠান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। মাত্র শুরু করেছি। সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ৯৪ লাখ ২৪ হাজার ৮শ’ ২৬ টাকায় পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ১শ’ ৫ টাকায় বাঁলিগাও কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচগাছিয়া, ধলিয়া ও ছনুয়ায় তিনটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

 

পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম অদ্য ইং- ০৪/৭/২০২৬ তারিখ রাত্রি-০১.৩০ ঘটিকায় ধামইরহাট ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত দক্ষিন চক যদু গ্রামস্থ রামজনম রবিদাস এর শ্মশানে অভিযান পরিচালনা করিয়া মাদকসেবনরত অবস্থায় উপকরণসহ হাতেনাতে মাদকসেবী এর গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। মোঃ সোহেল রানা (২৭), পিতা মোঃ আবু সুফিয়ান, মাতা মোছাঃ রেজিয়া বেগম, সাং-বিহারী নগর, ২। মোঃ মিলন ইসলাম (২১), পিতা মোঃ ময়ফুল ইসলাম, মাতা মোছাঃ মনি বেগম, ৩। মোঃ মেহেদী হাসান (২৭), পিতা মৃত হেলাল উদ্দিন, মাতা মোছাঃ রিতা বেগম, উভয় সাং- দক্ষিন চকযদু, ৪। মোঃ মিলন ইসলাম (২৭), পিতা মোঃ জহুরুল ইসলাম, মাতা মোছাঃ জাকিয়া সুলতানা, সাং- উত্তর চকযদু, সকলের থানা-ধামইরহাট, জেলা- নওগাঁ”দেরকে ধৃত করেন। এ সমস্ত ব্যক্তিরা মাদক গ্রহণ, সুযোগ মত মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।
মাদকসেবনের অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

 

গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. বদরুদ্দিন সভাপতিত্ব করেন। যৌথভাবে সঞ্চালনা করেন জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওহাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।

এছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. বায়েজিদ আহমাদ শাহেদ, খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, এলডিপির জেলা সভাপতি মো. কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব করা হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস নেই: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস নেই: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশাল পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী। প্রতিদিন জরুরি দাপ্তরিক কাজ, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষকে ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের মূল্যবান সময় অপচয় হচ্ছে, অন্যদিকে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, কাউখালী থেকে প্রতিদিন শত শত মানুষ বরিশালে যাতায়াত করলেও শুধু সরাসরি বাস সার্ভিসের অভাবে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবহেলিত রয়ে গেছে।
কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী মোঃ খোকন বলেন, "ব্যবসায়িক মালামাল কিনতে ও বিভিন্ন ব্যাংকের কাজে সপ্তাহে অন্তত দুই-তিন দিন আমাকে বরিশাল যেতে হয়। কিন্তু কাউখালী থেকে সরাসরি কোনো বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে করে বেকুটিয়া অথবা রাজাপুর যেতে হয়, তারপর সেখান থেকে বরিশালের বাসে উঠতে হয়। এই ভেঙে ভেঙে যাওয়ার কারণে পথে যেমন সময় বেশি লাগে, তেমনি মালামাল নিয়ে টানাটানি করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়। আমরা দ্রুত একটি সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানাচ্ছি।
নিয়মিত যাতায়াতকারী আরেকজন চাকরিজীবী ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, "আমার বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য প্রায়ই বরিশালে নিয়ে যেতে হয়। সরাসরি বাস না থাকায় ভেঙে ভেঙে গাড়ি বদল করতে গিয়ে অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। একটা সরাসরি বাস থাকলে এই কষ্ট অনেকটাই কমে যেত।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কাউখালীর শিক্ষার্থী আবু রায়হান ও সালমা সুলতানা,বলেন, কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিদিন সকালের ক্লাস বা পরীক্ষা ধরার জন্য আমাদের ভোরবেলা রওনা হতে হয়। সরাসরি বাস না থাকায় পথেই অনেক সময় নষ্ট হয়ে যায়, যার প্রভাব আমাদের পড়াশোনায় পড়ছে। তাছাড়া ভেঙে ভেঙে যাওয়ার কারণে পকেট খরচও অনেক বেশি হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অন্তত সকাল ও বিকেলে নিয়মিত বাস সার্ভিস চালু করা অত্যন্ত জরুরি।
স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুর বা অন্যান্য রুটে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সাথে সরাসরি কোনো ভালো যোগাযোগ মাধ্যম গড়ে ওঠেনি। ভুক্তভোগী যাত্রী ও শিক্ষার্থীরা এই ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরাসরি বাস সার্ভিস চালুর জোর দাবি জানিয়েছেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%