ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে আরও দুই প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন


ফেনীতে আরও দুই প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ফেনী, ৪ জুলাই, ২০২৬ : ফেনী সদর ও পৌরসভায় আরো দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দু’টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ৯টায় ফেনী পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। এবং ১০টায় বাঁলিগাও ইউনিয়নের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

এছাড়া বালিগাঁওয়ের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। শিশুদের শিক্ষার জন্য আমরা যা করার দরকার সব করবো। আমাদের শিশুদের শিক্ষিত করতে হবে। আপনারা শিশুদের বিদ্যালয়ে পাঠান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। মাত্র শুরু করেছি। সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ৯৪ লাখ ২৪ হাজার ৮শ’ ২৬ টাকায় পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ১শ’ ৫ টাকায় বাঁলিগাও কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

এরআগে বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচগাছিয়া, ধলিয়া ও ছনুয়ায় তিনটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

 

পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম অদ্য ইং- ০৪/৭/২০২৬ তারিখ রাত্রি-০১.৩০ ঘটিকায় ধামইরহাট ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত দক্ষিন চক যদু গ্রামস্থ রামজনম রবিদাস এর শ্মশানে অভিযান পরিচালনা করিয়া মাদকসেবনরত অবস্থায় উপকরণসহ হাতেনাতে মাদকসেবী এর গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। মোঃ সোহেল রানা (২৭), পিতা মোঃ আবু সুফিয়ান, মাতা মোছাঃ রেজিয়া বেগম, সাং-বিহারী নগর, ২। মোঃ মিলন ইসলাম (২১), পিতা মোঃ ময়ফুল ইসলাম, মাতা মোছাঃ মনি বেগম, ৩। মোঃ মেহেদী হাসান (২৭), পিতা মৃত হেলাল উদ্দিন, মাতা মোছাঃ রিতা বেগম, উভয় সাং- দক্ষিন চকযদু, ৪। মোঃ মিলন ইসলাম (২৭), পিতা মোঃ জহুরুল ইসলাম, মাতা মোছাঃ জাকিয়া সুলতানা, সাং- উত্তর চকযদু, সকলের থানা-ধামইরহাট, জেলা- নওগাঁ”দেরকে ধৃত করেন। এ সমস্ত ব্যক্তিরা মাদক গ্রহণ, সুযোগ মত মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।
মাদকসেবনের অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

 

গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. বদরুদ্দিন সভাপতিত্ব করেন। যৌথভাবে সঞ্চালনা করেন জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওহাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।

এছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. বায়েজিদ আহমাদ শাহেদ, খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, এলডিপির জেলা সভাপতি মো. কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব করা হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস নেই: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস নেই: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশাল পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী। প্রতিদিন জরুরি দাপ্তরিক কাজ, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষকে ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের মূল্যবান সময় অপচয় হচ্ছে, অন্যদিকে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, কাউখালী থেকে প্রতিদিন শত শত মানুষ বরিশালে যাতায়াত করলেও শুধু সরাসরি বাস সার্ভিসের অভাবে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবহেলিত রয়ে গেছে।
কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী মোঃ খোকন বলেন, "ব্যবসায়িক মালামাল কিনতে ও বিভিন্ন ব্যাংকের কাজে সপ্তাহে অন্তত দুই-তিন দিন আমাকে বরিশাল যেতে হয়। কিন্তু কাউখালী থেকে সরাসরি কোনো বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে করে বেকুটিয়া অথবা রাজাপুর যেতে হয়, তারপর সেখান থেকে বরিশালের বাসে উঠতে হয়। এই ভেঙে ভেঙে যাওয়ার কারণে পথে যেমন সময় বেশি লাগে, তেমনি মালামাল নিয়ে টানাটানি করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়। আমরা দ্রুত একটি সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানাচ্ছি।
নিয়মিত যাতায়াতকারী আরেকজন চাকরিজীবী ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, "আমার বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য প্রায়ই বরিশালে নিয়ে যেতে হয়। সরাসরি বাস না থাকায় ভেঙে ভেঙে গাড়ি বদল করতে গিয়ে অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। একটা সরাসরি বাস থাকলে এই কষ্ট অনেকটাই কমে যেত।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কাউখালীর শিক্ষার্থী আবু রায়হান ও সালমা সুলতানা,বলেন, কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিদিন সকালের ক্লাস বা পরীক্ষা ধরার জন্য আমাদের ভোরবেলা রওনা হতে হয়। সরাসরি বাস না থাকায় পথেই অনেক সময় নষ্ট হয়ে যায়, যার প্রভাব আমাদের পড়াশোনায় পড়ছে। তাছাড়া ভেঙে ভেঙে যাওয়ার কারণে পকেট খরচও অনেক বেশি হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অন্তত সকাল ও বিকেলে নিয়মিত বাস সার্ভিস চালু করা অত্যন্ত জরুরি।
স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুর বা অন্যান্য রুটে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সাথে সরাসরি কোনো ভালো যোগাযোগ মাধ্যম গড়ে ওঠেনি। ভুক্তভোগী যাত্রী ও শিক্ষার্থীরা এই ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরাসরি বাস সার্ভিস চালুর জোর দাবি জানিয়েছেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে আনা হলো খামেনির কফিন, শোকে ভেঙে পড়লেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


জনসমক্ষে আনা হলো খামেনির কফিন, শোকে ভেঙে পড়লেন ইরানিরা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান শোক, আবেগ এবং প্রতিশোধের আহ্বানে মুখর হয়ে উঠেছে।

রাজধানী তেহরানের ইমামে খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাষ্ট্রীয় অনুষ্ঠানে খামেনি এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিন জনসমক্ষে আনা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কাচে ঘেরা বিশেষ কফিনের মধ্যে খামেনির লাশ রাখা রয়েছে। পাশেই রাখা হয়েছে তার পরিবারের সদস্যদের কফিনও। এ সময় হাজারো শোকাহত মানুষ কান্নায় ভেঙে পড়েছেন এবং শেষবারের মতো তাদের নেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

আজ শনিবার (৪ জুলাই) ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেককেই দেখা গেছে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনগুলোতেও সকাল থেকেই দীর্ঘ সারিতে অপেক্ষা করছিল হাজারো নাগরিক।

অনুষ্ঠানস্থলে বহু শোকাহত লাল পতাকা বহন করেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। তাদের অনেককে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিতে দেখা যায়।

খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের বিভিন্ন প্রদেশ থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। একসাথে পাকিস্তান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, কাতার, রাশিয়া, চীন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ডেভেলপিং-৮ (ডি-৮)-এর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ইরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রথম দিনে ৮৬ বছর বয়সি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। ঘটনার সময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন।

গত মার্চে খামেনির দাফন হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তীব্র সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যুদ্ধবিরতির অবসরে চার মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা সাত দিন ধরে চলবে যা গত শুক্রবার (৩ জুলাই) শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%