১২:৪৫ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান চলাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে পণ্ড হয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার সময় পৌর এলাকার পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভিতরে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিচার্জের ফলে মাদরাসার অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। অন্যদিকে, হামলার প্রথম দিকে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। সব মিলিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আব্দুল খালেক আটক
এ ঘটনার পর গভীর রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। দুই পক্ষের মধ্যে আলোচনা শেষে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এসময় উচ্চস্বরে গান বাজানো হলে মাদরাসার শিক্ষার্থীরা গান কমাতে বলে।
এ নিয়ে পুলিশ ও মাদরাসার ছাত্রদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভিতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালাতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল
পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা আলোচনা করতে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে বসেন। মাদরাসার ছাত্ররা পুলিশ লাইনে আর কখনও উচ্চস্বরে গান না বাজানোর জন্য দাবি জানান এবং ছাত্রদের ওপর হামলাকারীদের বিচার চেয়ে ন্যায়বিচারের দাবি জানান।
পুলিশ সুপার জানিয়েছেন, যদি কেউ অতি উৎসাহী হয়ে কিছু করে থাকে, তাহলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন