০৮:১৮ পি.এম
ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকায় একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী শোক প্রকাশ করেছে। জামায়াতের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। তিনি জানান, গত ২৬ জুন স্থানীয় সময় রাতে একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল, তার সহধর্মিণী আরজু বেগম এবং তাদের নিষ্পাপ কন্যা আরোয়া ইসলাম আরিশা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অপর সন্তান আমির হোসেন অয়ন গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, "আমি এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।"
তিনি আরো বলেন, "আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মহান ররেব নিকট দোয়া করছি।" নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করতে ভোলেননি জামায়াতের সেক্রেটারি। তিনি শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক কামনা করেছেন এবং আহত সন্তান আমির হোসেন অয়নের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি
এদিকে, তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, গত ২১ জুন কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের নাম জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।
গোলাম পরওয়ার বলেন, উভয় দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রবাসী হলে সেটি আরো মর্মান্তিক। তিনি এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতুল ফিরদাউসে দাখিল করার জন্য দোয়া করেছেন। একই সাথে তিনি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি শীর্ষে সরকারের প্রতি জোর দাবি জানান, নিহত বাংলাদেশিদের লাশ সরকারি খরচ ও তত্ত্বাবধানে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং উভয় দেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সামনে মাথা উঁচু করে কথা বলেছি : ইশরাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন