০৫:৪২ পি.এম
বাংলাদেশি তরুণ মো. শামসুল ইসলাম কামরান (২৫) পর্তুগালের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পরিবারের আর্থিক সচ্ছলতার লক্ষ্যে ইউরোপের পর্তুগালে চলে যান। গত শনিবার, ৪ জুলাই, স্থানীয় সময় রাত ৯টার দিকে পর্তুগালের আলমেদা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরদিন রবিবার, ৫ জুলাই, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামরান সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব আলীর ছেলে। পর্তুগালে নাগরিক সাংবাদিক শাহ মুহাম্মদ তানভীর কালের কণ্ঠকে জানান, শনিবার রাতে আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনার পর কামরান গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জরুরি সেবা কর্মীরা তাকে উদ্ধার করে আলমেদা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামরান চলতি বছরের শুরুতে দেশে এসে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র তিন মাস পর, জীবিকার প্রয়োজনে তিনি আবার পর্তুগালে ফিরে যান। কিন্তু বিদেশে কর্মজীবন শুরুর শুরুর অল্প সময়ে, সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
তার মৃত্যুর খবর শোনার পর পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন। স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন