০৪:৩৬ এম
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফুটবলের প্রচলিত রীতির বাইরে গিয়ে হাফটাইম শোর আয়োজন করেছে ফিফা।
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধের মাঝের বিরতি প্রায় ২৮ মিনিটে পৌঁছানোয় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে এত বড় পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের জন্য মাঠে অস্থায়ী মঞ্চ নির্মাণ, প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন এবং পরে সেগুলো সরাতে অতিরিক্ত সময় লাগে। ফলে বিরতির সময় স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে প্রায় দ্বিগুণ হয়ে যায়।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সপ্তম আইন অনুযায়ী, হাফটাইম বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা।
বিশ্বকাপের নীতিমালাতেও একই সময়সীমা উল্লেখ রয়েছে। তবে বিশেষ অনুমতির মাধ্যমে ফিফা এই ফাইনালে ব্যতিক্রমী আয়োজনের অনুমোদন দেয়।
কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত হাফটাইম শোতে অংশ নেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস এবং বার্না বয়।
মূল পরিবেশনা প্রায় ১১ মিনিট স্থায়ী হলেও পুরো আয়োজন সম্পন্ন করতে মোট বিরতির সময় দাঁড়ায় প্রায় ২৮ মিনিট।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফুটবল বিশ্লেষক, সাবেক খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং সম্প্রচার সংশ্লিষ্টরা। তাদের মতে, বিনোদনকে প্রাধান্য দিতে গিয়ে ফুটবলের স্বাভাবিক ছন্দ ও ম্যাচের তীব্রতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশাপাশি দীর্ঘ বিরতিতে খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা ও ম্যাচের গতি ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।
ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময় খেলা বন্ধ থাকলে পেশি শিথিল হয়ে যেতে পারে এবং দ্বিতীয়ার্ধে ইনজুরির ঝুঁকি বেড়ে যায়।
তাই এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের সক্রিয় রাখতে অতিরিক্ত ওয়ার্মআপ, হাইড্রেশন এবং শারীরিক প্রস্তুতির প্রয়োজন হয়।
আরও পড়ুন: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত
এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পরীক্ষামূলকভাবে দীর্ঘ হাফটাইম শোর আয়োজন করেছিল ফিফা।
তবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে একই ধরনের আয়োজন বিশ্বকাপের ভবিষ্যৎ ঐতিহ্য ও বাণিজ্যিক দিক নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন