ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা ঘোষণা


ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা ঘোষণা

ভিসা এবং গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির আওতায়, মার্কিন অভিবাসন কর্মকর্তারা অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন সরাসরি বাতিল করে দিতে পারেন, অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের একটি প্রতিবেদন থেকে জানা গেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আবেদনকারীদের আবেদনের সময় নিজস্ব যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে, মার্কিন অভিবাসন কর্মকর্তারা আবেদন বাতিল করতে পারবেন, রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই। সংস্থাটি জানিয়েছে যে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনের ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যাতে আবেদনকারীরা শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারেন। ইউএসসিআইএসের মতে, নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএসের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা প্রগাঢ়ভাবে চিত্তাকর্ষকভাবে জোরদার করবে এবং ভিত্তিহীন আবেদন জমা দেওয়া আরও কঠিন করে তুলবে। এই নীতির ফলে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির পরিবর্তন হচ্ছে। আগের নীতিতে আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকলেও কর্মকর্তাদের আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো। ইউএসসিআইএসের দাবি, আগের নীতির কারণে অসম্পূর্ণ বা গুরুতর ত্রুটিযুক্ত আবেদন অন্যান্য অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তিতে দেরি ঘটাচ্ছিল। কিছু আবেদনকারী কর্মসংস্থানের অনুমতির মতো সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার সঙ্গে যুক্ত তথাকথিত ‘প্লেসহোল্ডার’ আবেদন জমা দেওয়ার সুযোগ পেতেন। সংস্থাটি জানিয়েছে, সংশোধিত নীতির মাধ্যমে উপযুক্ত ক্ষেত্রে কর্মকর্তাদের আরএফই বা এনওআইডি ছাড়াই আবেদন বাতিল করার ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। ইউএসসিআইএসের মতে, এ নতুন নীতি সংস্থার সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে সাহায্য করবে এবং ভিত্তিহীন আবেদন দাখিল ঠেকাতে সহায়তা করবে। নতুন নীতিমালা বুধবার (৫ আগস্ট) জারির পর তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান বিধি বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর দাখিল করা কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন এই নীতিমালা প্রযোজ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণার শিকার ৮ এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


প্রতারণার শিকার ৮ এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

 

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণে প্রতারণার শিকার আট শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। লিখিত পরীক্ষার অধিকাংশ শেষ হলেও প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারার কারণে শিক্ষার্থী ও তাদের পরিবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

গত মঙ্গলবার (৪ আগস্ট) বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত পরীক্ষা শেষে একাধিক অভিভাবক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের একজন মো. ইমামুল হক বলেন, ‘আমার সন্তানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু কলেজের এক কর্মচারীর জালিয়াতির কারণে সে প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরে বিশেষ ব্যবস্থায় বাকি পরীক্ষাগুলো দিতে পারলেও প্রথম পরীক্ষার বিষয়ে এখনো কোনো পরিষ্কার সিদ্ধান্ত পাইনি।

এতে আমরা চরম অনিশ্চয়তায় আছি।’

কলেজ ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থী সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি। পরে গত ১২ মার্চ বিলম্ব ফিসসহ ফরম পূরণের জন্য কলেজে গেলে গ্রন্থাগারের অফিস সহায়ক অমিত কুমার সরকার তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা করে নেন এবং ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। তবে পরে শিক্ষার্থীরা জানতে পারেন, কারো ফরমই পূরণ করা হয়নি।

ফলে প্রবেশপত্র না থাকায় গত ৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে অংশ নিতে পারেননি ওই আট শিক্ষার্থী। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে বিশেষ ব্যবস্থায় তাদের ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া হয়। এরপর দ্বিতীয় পরীক্ষা থেকে তারা অংশ নিতে পারলেও প্রথম পরীক্ষায় অনুপস্থিত থাকার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের জানানো হবে।’

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভুক্তভোগী শিক্ষার্থীদের জন্য একাধিক বিকল্প বিবেচনায় রয়েছে। তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় অভিযুক্ত কলেজ কর্মচারী অমিত কুমার সরকারের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

লিখিত পরীক্ষা শেষের দিকে এলেও প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি অমীমাংসিত থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতপন্থী ৭ এপিপি-এজিপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


জামায়াতপন্থী ৭ এপিপি-এজিপির পদত্যাগ

 

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের জামায়াতপন্থী সাতজন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় তারা সরকারের কয়েকটি নীতিগত সিদ্ধান্ত ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা। একই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন তারা।

পদত্যাগকারীরা হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অনীহা ও কিছু সিদ্ধান্ত তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অবস্থান এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট সাম্প্রতিক পদক্ষেপের সঙ্গে নীতিগতভাবে একমত নন তারা।

পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের ফলে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় সরকার ও সরকারি দলের প্রভাব পুনরায় বেড়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করেছে। এর ফলে সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তারা।

তিনি বলেন, ‘সরকারের জুলাই সনদ বাস্তবায়নে অনীহা, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এবং আরো কয়েকটি নীতিগত বিষয়ে আমাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। সে কারণেই আমরা এ দায়িত্বে আর বহাল থাকার সিদ্ধান্ত নিইনি।’

আক্তার হোসেন আরো জানান, পদত্যাগকারী সাতজনই জামায়াত-সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরুরি সংবাদ সম্মেলনের ডেকেছে এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


জরুরি সংবাদ সম্মেলনের ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় राजधानी ঢাকার বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। বরং এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এটি উল্লেখ করা হয়েছে।

এছাড়া, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%