ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির বিক্ষোভ: আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর দাবি


বিএনপির বিক্ষোভ: আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর দাবি

গাজীপুরের কোনাবাড়িতে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে কোনাবাড়ি বিসিক গেট থেকে শুরু হওয়া এই মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নেতাকর্মীরা বিক্ষোভের সময় ঘোষণা করেন যে, আগামী ৭ দিনব্যাপী সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। তারা সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। পাশাপাশি বিক্ষোভ মিছিলও চলবে। যদি কোনো যানবাহনে আগুন দেওয়া হয়, তবে সেই আগুনের মধ্যেই পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ কোনো সংগঠনকে অরাজকতা করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: মধুপুরে ৫ বছরের শিশুকে ধ'র্ষ'ণ'চে'ষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ

কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, "আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। পালিয়ে থেকে তাদের নেতারা হুকুম দিচ্ছে, সেই হুকুম শুনে মিছিল করছে, গাড়িতে আগুন দিচ্ছে। আমরা বলতে চাই এধরণের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা কঠোর হস্তে এদের কর্মকাণ্ড রুখে দেব।"

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সাথে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


ট্রাম্পের গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সাথে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক সাধারণ অধিবেশনের ব্যস্ততার মধ্যে, ডেনমার্ক ও স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

তিনি জাতিসংঘের মূল সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পরপরই একটি বিশেষ অনুষ্ঠানে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে ট্রাম্পের সাথে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প সন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, "এটি একটি দীর্ঘমেয়াদী এবং অসাধারণ সম্পর্কের সূচনা হতে যাচ্ছে।"

বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে উত্তর মেরু (আর্কটিক) অঞ্চলে মার্কিন সামরিক ও নিরাপত্তা কৌশল আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে, ১৭ বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে, ১৭ বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়া নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে মহসিন আল নাঈম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মহসিন আল নাঈম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিউর রহমান ও মারুফা আক্তার দম্পতির ছেলে। বর্তমানে তাঁরা দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক ইউপি সদস্যের মেয়ের সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের বিয়ের বিষয়টি সম্ভব ছিল না। এর মধ্যে ওই কিশোরীর পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করে।
পরিবারের ভাষ্য, সোমবার দুর্গাপুরে বিয়ের বাজার করার সময় ওই কিশোরীর সঙ্গে নাঈমের দেখা হয়। সেখানে তাঁদের মধ্যে কথা হয় এবং কিশোরী তাঁকে প্রত্যাখ্যান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনেরা জানান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাড়িতে ফিরে নাঈম তাঁকে ওই দিনের ঘটনার কথা জানান। পরে তিনি নিজের কক্ষে চলে যান। পরিবারের সদস্যরা রাতে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মা তাঁর ছেলের মৃত্যুর জন্য ওই কিশোরী ও তাঁর বাবাকে দায়ী করে অভিযোগ করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


কুলাউড়ায় পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথিমপাশা ও কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টা ৪৫ মিনিটে রবিরবাজার-আমানীপুর সড়কে অভিযান চালায়। এ সময় কামাল আহমেদ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা। অভিযানে তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাতে এসআই জুনেদের নেতৃত্বে পুলিশের আরেকটি দল রাত ১১টা ৪৫ মিনিটে কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জামাল আহমদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সকল কার্যক্রমকে মানুষের, প্রাণীর, উদ্ভিদের ও বাস্তুতন্ত্রের সমন্বিত দৃষ্টিকোণ থেকে এগিয়ে নিতে হবে।

আজ ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ শীর্ষক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

২১ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে মন্ত্রী উল্লেখ করেন, কৃষিখাদ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা এই ক্ষেত্রগুলোর সম্মিলিত সুস্থতার ওপর নির্ভরশীল। পরিবেশ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ, যা গঙ্গা ব-দ্বীপে অবস্থিত এবং ঘনবসতিপূর্ণ নিম্নভূমিতে রয়েছে, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও পরিবেশ বিপর্যয়ের উচ্চ ঝুঁকির সম্মুখীন।

তিনি আরও জানান, একই ভূদৃশ্যে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত থাকায় একটি খাতে চাপ সৃষ্টি হলে তার প্রভাব দ্রুত অন্য খাতেও পড়ে। তিনি বলেন, পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে কার্যকর সমাধান পাওয়া সম্ভব নয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় দুই দশক ধরে ওয়ান হেলথকে কেবল একটি ধারণা হিসেবে নয়, বরং বাস্তব শাসনব্যবস্থার নীতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারত্ব বিবেচনা করে কাঠামো গড়ে তুলছে। এ অভিজ্ঞতার আলোকে, বাংলাদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ ও বাস্তুতন্ত্রকে কেন্দ্রীয়ভাবে অন্তর্ভুক্ত করতে এবং জেলা ও প্রান্তিক পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে টেকসই সমন্বয় গড়ে তুলতে পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যৌথ পরিকল্পনা ও সম্পদের মাধ্যমে এ অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রস্তাবিত ওয়ান হেলথ তথ্যকেন্দ্র দেশগুলোর বাস্তব অভিজ্ঞতা বিনিময়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

আগামী নভেম্বরে আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১-এর আগে এ সম্মেলনকে সময়োপযোগী উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, রোমের আলোচনার অভিজ্ঞতা কপ৩১-এর আলোচনায় তুলে ধরতে এবং জলবায়ু ও পরিবেশগত স্বাস্থ্য বিষয়ে সমন্বিত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে বাংলাদেশ কাজ করবে।

তিনি বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের কাছ থেকে শেখার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন। সম্মেলনের আলোচনা বাস্তব কর্মসূচি, প্রয়োজনীয় অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ের সক্ষমতায় রূপ দেওয়ার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

উদ্বোধনী অধিবেশনে এফএও’র মহাপরিচালক ডংইউ কু, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পার্মেলাঁ, তানজানিয়ার প্রধানমন্ত্রী ড. মউইগুলু শেম্বা এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী দুজো মাচুত, মোজাম্বিকের স্বাস্থ্যমন্ত্রী উসেন হিলারিও, কেপ ভার্দের কৃষিমন্ত্রী ইভলিন নায়ার মন্তেইরো রামোস, ফ্রান্সের কৃষিমন্ত্রী জেনিভার্ড অ্যানি, আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী টি. ডি.মার্টিন হেইডনসহ বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ, বিভিন্ন সংস্থার প্রধান ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%