ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুজন রিমান্ডে


ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুজন রিমান্ডে

রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে করা মামলায় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান (৭৫) ও তার ব্যক্তিগত সহকারী নিছার উদ্দীন আকাশের (৩৬) তিন দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল ইসলাম

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গাবতলী ক্যাম্পাসের প্রথম ও দ্বিতীয় তলায় অনধিকার প্রবেশ করেন।

রাষ্ট্রপতি কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন উপেক্ষা করে আসামিরা সরকার কর্তৃক নিয়োগকৃত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের কক্ষে প্রবেশে বাধা দেন এবং তাণ্ডব চালান।

অভিযোগে আরো বলা হয়, আসামিরা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেন। এ সময় আলমারিতে রক্ষিত ১৫ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, হিসাব শাখার কাগজপত্র ও রেজিস্ট্রারের ট্র্যাজারার দপ্তরের স্পর্শকাতর নথিপত্র চুরি করে নিয়ে যায়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

এই ঘটনায় মো. রাফিউল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন। মামলা করার পর বুধবার ভোররাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে প্রধান আসামি ড. মকবুল আহমেদ খানকে এবং গাবতলী এলাকা থেকে নিছার উদ্দীন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটন, চুরি হওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

এ বিষয়ে উল্লেখ্য, গ্রেপ্তার ড. মকবুল আহমেদ খানের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় আরো দুটি মামলা চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে।

এখন থেকে এসব রপ্তানিকারকরা দেশে প্রত্যাবাসিত এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ইআরকিউ হিসাবে সংরক্ষণ করতে পারবেন। ২০২৫ সালের ৩১ জুলাইয়ে জারি করা সার্কুলারে এই সীমা ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) বুধবার এক সার্কুলার জারি করেছে যা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের (অথরাইজড ডিলার) প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬(১)-এর সংশোধন অনুযায়ী উচ্চ আমদানি-নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য নতুন এ সুবিধা কার্যকর করা হয়েছে।

তবে, ইআরকিউ হিসাব পরিচালনা সংক্রান্ত বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এক ম্যাচের ভিত্তিতে মেসিকে বিচার করা অন্যায়’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


‘এক ম্যাচের ভিত্তিতে মেসিকে বিচার করা অন্যায়’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে হারিয়ে গেছে। গোটা টুর্নামেন্টে যদিও আর্জেন্টিনা ছন্দে ছিল, তবে ফাইনালে লিওনেল মেসি একেবারে নিষ্প্রভ থেকে গেছেন।

বিশ্বকাপ জিততে না পারায়, মেসির প্রতি সমালোচনার ঝড় চারদিকে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মেসির পাশে দাঁড়িয়েছেন। ফাইনালে হারলেও সৌরভ মনে করেন, এক ম্যাচের ভিত্তিতে মহাতারকা মেসির ক্যারিয়ারকে বিচার করা উচিত নয়।

কলকাতাভিত্তিক নিউজআঠেরোকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "একটি খারাপ ম্যাচ কোনোভাবেই মেসির অসাধারণ ফুটবল ক্যারিয়ারকে ম্লান করতে পারে না।"

তিনি আরও বলেন, "লিওনেল মেসির ক্যারিয়ারকে কখনোই একটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, তিনিও একজন মানুষ। প্রতিদিন একই মানের পারফরম্যান্স উপহার দেওয়া সম্ভব নয়। খারাপ দিন আসতেই পারে। মেসি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেন, অসংখ্য রেকর্ড গড়েছেন এবং নিজেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই একটি ফাইনাল বা ম্যাচের ভিত্তিতে তার ক্যারিয়ারকে বিচার করা অন্যায়।" ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমনটাই বলেছেন।

বিশ্বকাপের সব ম্যাচ না দেখলেও সৌরভ সেমি ফাইনাল এবং ফাইনাল দেখার কথা জানিয়েছেন। তাঁর মতে, "ফাইনালে পরিকল্পনার দিক থেকে স্পেন অনেক এগিয়ে ছিল। প্রথম থেকেই আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি স্পেন।" সৌরভের অভিমত, "ট্যাকটিক্সের দিক থেকে স্পেন অনেক ভালোভাবে প্রস্তুত ছিল। ওদের গেমপ্ল্যান ছিল নিখুঁত, আর জেতার খিদেও স্পষ্ট ছিল। সেই কারণেই ফাইনালটি একপেশে ম্যাচ হয়ে গেছে। দলগতভাবে স্পেন অসাধারণ খেলেছে এবং যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন বলেও যোগ করেছেন এই ক্রিকেট কিংবদন্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কো রুবিওর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


মার্কো রুবিওর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সাক্ষাৎটি বুধবার (২২ জুলাই) বিকেলে ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাক্ষাতের বিষয়টি জানিয়েছে, যেখানে উভয় পক্ষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বিজয়ী হওয়ায় মার্কো রুবিও ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণও জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানিলায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ম্যানিলায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কো রুবিও

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। গত বুধবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে লাভরভ বলেন, যেকোনো আলোচনা ইতিবাচক হতে পারে।

তিনি জানিয়েছেন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনা বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রতি ওয়াশিংটনের বেশি মনোযোগ এবং ইউক্রেনের কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার কঠোর অবস্থানের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ম্যানিলায় সাংবাদিকদের রুবিও বলেন, ‘একটি নৈশভোজে লাভরভের সঙ্গে তার সংক্ষিপ্ত কথা হয়েছে। তবে মূল আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে।’

রুবিও বলেন, ‘ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যান্য বিষয়ে সহযোগিতার সুযোগকে সীমিত করে দিয়েছে। তবু আমরা সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই, এই যুদ্ধের অবসান হোক। এ বিষয়ে আলোচনা করব এবং যুদ্ধশেষ করতে যুক্তরাষ্ট্র গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের দূরপাল্লার হামলাকে সমর্থন করেছেন।

তার মতে, এই ধরনের চাপ যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারে। ইউক্রেনের এসব হামলার ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%