মোঃ আমিনুল ইসলাম টাঙ্গাইল গোপালপুর উপজেলা -প্রতিনিধি
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৭ পি.এম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী সাগরের নেতৃত্বে প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রার আগে মোনাজাত ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত শেষে আনছার আলী সাগরের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।
এ সময় নগদা শিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সড়কে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনছার আলী সাগর। তিনি বলেন, “আমি বিগত দিনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। ইনশাআল্লাহ, এবারও আমি নির্বাচনে অংশগ্রহণ করব। দল আমাকে মনোনয়ন দেবে—এ ব্যাপারে আমি আশাবাদী এবং সেই প্রত্যাশাই রাখি।”
মোটরসাইকেল শোভাযাত্রায় নগদা শিমলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘মনস্টার্স’ নতুন একটি গল্প নিয়ে আসছে, যা মার্কিন ইতিহাসের আলোচিত হত্যাকাণ্ডের রহস্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এবারের কিস্তির প্রধান চরিত্র হিসেবে রয়েছেন লিজি বোর্ডেন। ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’ নামক এই মৌসুমে প্রথমবারের মতো সিরিজটির কাহিনীর কেন্দ্রবিন্দুতে একটি নারী চরিত্র রয়েছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৮৯২ সালে লিজি বোর্ডেনকে তার বাবা অ্যান্ড্রু বোর্ডেন এবং সৎমা অ্যাবি বোর্ডেনকে কুঠার দিয়ে হত্যার অভিযোগে বিচারের সম্মুখীন হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি খালাস পান। সেই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আজও পুরোপুরি পরিষ্কার নয়।
লিজি বোর্ডেনের চরিত্রে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী এলা বেটি। তাঁর বাবা অ্যান্ড্রুর চরিত্রে অভিনয় করছেন চার্লি হানাম এবং সৎমা অ্যাবির চরিত্রে রয়েছেন রেবেকা হল।
রহস্যঘেরা পুরোনো ঘটনা
লিজি বোর্ডেনের মামলা দীর্ঘ সময় ধরে মার্কিন জনপ্রিয় সংস্কৃতির একটি অংশ হয়ে আছে। একটি ছড়ার মাধ্যমে এই ঘটনার ব্যাপারে জনসাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে গান, রেডিও, চলচ্চিত্র, মঞ্চনাটক ও টেলিভিশনে বিভিন্ন সময় এই বিষয়টি উঠে এসেছে।
রেবেকা হল জানিয়েছেন, লিজি বোর্ডেনের নাম এবং সেই বিখ্যাত ছড়ার সঙ্গে তিনি পূর্বে পরিচিত ছিলেন। তবে লিজি যে হত্যার অভিযোগ থেকে শেষ পর্যন্ত খালাস পেয়েছিলেন এবং ঘটনাটি ঘিরে এত রহস্য রয়েছে, তা তিনি আগে জানতেন না।
‘মনস্টার্স’-এর পূর্ববর্তী মৌসুমগুলোতে জেফ্রি ডাহমার, এড গেইন এবং লাইয়েল ও এরিক মেনেন্দেজের মতো পুরুষদের দ্বারা সংঘটিত আলোচিত হত্যাকাণ্ড তুলে ধরা হয়েছে। এবার লিজি বোর্ডেনের গল্পের মাধ্যমে সিরিজটি ভিন্ন ধরনের চরিত্র এবং সামাজিক বাস্তবতার দিকে নজর দিচ্ছে।
পরিচালক ম্যাক্স উইঙ্কলার জানিয়েছেন, ১৮৯০-এর দশকে নারীদের ওপর সমাজের প্রত্যাশা ছিল অত্যন্ত কঠোর। নারীদের জীবনে বিয়ে এবং সন্তানধারণকে প্রধান ভূমিকা হিসেবে দেখা হতো। লিজির জীবন সেই প্রচলিত কাঠামোর সঙ্গে কতটা সাংঘর্ষিক ছিল, সেটিও সিরিজে অনুসন্ধান করা হয়েছে।
উইঙ্কলারের মতে, লিজির সামাজিক অবস্থান, হতাশা এবং চাপের বিষয়গুলোকে কেন্দ্র করে সিরিজে নারীর ক্ষোভ বা ‘ফিমেল রেজ’-এর ধারণাও তুলে ধরা হয়েছে।
পরিচালক জানিয়েছেন, সিরিজটি কাউকে জন্মগতভাবে ‘খারাপ’ হিসেবে উপস্থাপন করার ধারণা থেকে নির্মিত হয়নি। বরং এটি মানুষের ওপর সামাজিক ও ব্যক্তিগত চাপ কীভাবে জমতে জমতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, সেই প্রশ্নের অনুসন্ধান করেছে।
তবে লিজি বোর্ডেনের প্রকৃত ভূমিকা নিয়ে ঐতিহাসিক রহস্য এখনো রয়ে গেছে। আদালতে তিনি হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন। ফলে নতুন সিরিজটি ঐতিহাসিক ঘটনার নাট্যরূপ, কোনো চূড়ান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত নয়।
উল্লেখ্য, ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’ বৃহস্পতিবার থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর শাহবাগের ফুটপাতে অসহায় অবস্থায় বসবাসরত গোলাপি বেগম নতুন ঘরে উঠেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য নির্মিত ঘরটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে ছাত্রদলের একটি সমাবেশের সময় গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তার চিকিৎসার পাশাপাশি ঢাকার একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়। পরে তার স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ প্রতীক ও ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামের মধ্যে বিরোধের প্রেক্ষিতে আপাতত একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কমিশন জানায়, দলের ওপর কার অধিকার থাকবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তৃণমূলের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করা যাবে না। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উভয় পক্ষকে আলাদা নাম ও প্রতীক ব্যবহার করতে হবে।
বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই প্রতীক ব্যবহার করতে পারছে না। এই সিদ্ধান্তের পর বিরোধীরা নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, “একটি পুরো দলকেই যদি ‘চুরি’ করা যায়, তাহলে কোটি কোটি মানুষের ভোট নিয়েও প্রশ্ন উঠতে পারে।” আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও এ বিষয়ে কটাক্ষ করেছেন।
তিনি বলেন, ‘মমতার কাছ থেকে জোড়াফুল প্রতীক কেড়ে নেওয়া যেন প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার।’ বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করে দেয়। এর ফলে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রার্থীদের অন্য প্রতীক নিয়ে লড়তে হবে।
কমিশন জানায়, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ঘাসের ওপর জোড়াফুল’ প্রতীক কোন পক্ষই ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনে প্রার্থীদের বিকল্প নাম ও প্রতীক গ্রহণ করতে হবে।
ভারতের রাজনীতিতে এমন ঘটনা পূর্বে ঘটেছে। শিবসেনা ও এনসিপির মধ্যে দলীয় বিরোধের পর দুই পক্ষের মধ্যে প্রতীক ও দলের নাম নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। পরে বিদ্রোহী পক্ষ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেয় এবং মূল দলীয় প্রতীক তাদের হাতে চলে যায়।
শুক্রবার এক্সে দেওয়া একটি পোস্টে রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির সমালোচনা করেন।
রাহুলের অভিযোগ, শিবসেনা ও এনসিপির পর এবার তৃণমূলের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে দল ভেঙে দিচ্ছে এবং দলীয় প্রতীক কেড়ে নিচ্ছে।
রাহুল আরও বলেন, একটি দলই যদি এভাবে ‘চুরি’ হয়ে যায়, তাহলে কোটি কোটি মানুষের ভোট নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। তার মতে, নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের মতামত রক্ষা করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
রাহুল বলেন, ‘এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চাওয়া সব রাজনৈতিক দলেরই বিষয়।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও মমতার পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, এভাবে কি বিজেপি নির্বাচনে জয় পেতে চায়? এদিকে, তৃণমূলের প্রতীক ফ্রিজ হওয়ার খবর পাওয়ার পর শুক্রবার রাত ১১টার দিকে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে শ্যামপুর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরে বাধা দেওয়ায় সুমন আহমেদ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুমন আহমেদের পিতা শহিদুল ইসলাম আদালতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা জানা যায় শ্যামপুর গ্রামের বিদ্যুোৎশাহী ব্যক্তি ডাক্তার মোঃ সোহরাব হোসেন তাদের পৈতৃক জমিতে শ্যামপুর শাহারুন হাফেজিয়া মাদ্রাসা এন্ড মডেল স্কুল নামে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। উল্লেখ্য যে উক্ত নিজস্বজমি সংলগ্ন দক্ষিণাংশে ডা: সোহরাব হোসেনের বাবা ও বড় ভাই ২৯ শতাংশ জমি ক্রয় করেছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার দূস্থ অসহায় পরিবারের শিশুদের জন্য মানসম্পন্ন সাধারণ ও ইসলামী শিক্ষার আলো ছড়াতে নিজ অর্থায়নে। ৬ জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন শিক্ষানুরাগী ডা: মো. সোহরাব হোসেন ।
মাত্র পাঁচ বছর পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হইলেও উন্নত শিক্ষা কাঠামোর কারণে সেখানে প্রচুরছাত্র পড়ালেখা করে। ছাত্র ধারনের স্থান সংকুলার না হওয়ায় প্রতিষ্ঠাতা পরিবারবর্গ মাদ্রাসা বরাবর ক্রয়কৃত জমিতে প্রতিষ্ঠানের বর্ধিতাংশ নির্মাণে উদ্বোগ গ্রহন করেন ।
অভিযোগ উঠেছে গত ৯/৯/২০২৬ তারিখ বুধবার সকাল ৯ ঘটিকাযর দিকে উক্ত স্থানে কাজ করার সময় রসূল বাক্স গং পিতা মৃত ইমান আলী ধারালো অস্ত্র দিয়ে সুমন আহমেদকে সজোরে আঘাত করতে ঝাপিয়ে পড়ে এবং মাথায ও চোখের উপরে গুরতর জখম করে । এতে যুবক মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িৎগতিতে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
উক্ত রসুল গং নির্মানাধীন প্রতিষ্ঠনটি ভাংচুর ও ব্যপক ক্ষতি সাধন করে । তাদের এ কাজের প্রধান ইন্দনদাতা মোহাম্মদ আবু তাহেরম, দুল্লা মিয়া, পিতা মোঃ শামসু ফকির, মোহাম্মদ ইউনুস আলী পিতা মৃত কাতু ফকির,সানোয়ার হোসেন পিতা মেছের ফকির, সফর আলী পিতা মৃত হারান শেখ এবং তাদের প্রতিবেশী আরও কয়েকজন, গ্রাম শ্যামপুর । এলাকাবাসীর বর্ননা ডাক্তার মোঃ হোসেন ও তার পরিবার বর্গ নিতান্ত সহজ সরল ভদ্র ও সমাজসেবী ব্যক্তি এবং নিজেদের উদ্বোগে অত্যন্ত সুনামের সাথে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। অন্যায়ভাবে জমি দখল ও প্রতিষ্ঠানটি পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি নিমিত্তে রসুল গং ইন্দন দাতা গণের কু- পরামর্শে এ হামলা চালিয়েছে। উল্লেখ্য যে আবু তাহের দুল্লা মিয়া ইউনুস আলী সফর আলী দের অপব্যবহারে গ্রামবাসী এমনকি মাতব্বর বর্গ এবং মাদ্রাসার শিক্ষকগণও বিশেষভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে । তারা ডাক্তার সোহরাব হোসেনের পরিবার ও প্রতিবেশীগণ কে বিভিন্ন রকম গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে আসছে। রসুলবক্স তার পরিবার এবং উল্লেখিত ইন্দন দাতা ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহরাব হোসেন তার পরিবার প্রতিবেশীবর্গের নামে অসত্য ভিত্তিহীন কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের সম্মানহানি ও শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষতি সাধনে করতে লিপ্ত রয়েছে।
আরও উল্লেখ যে, রসুল গং গন শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষতি সাধন নিমিত্ত উদোক্তা পরিবার, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ জয়নাল আবদীন মেম্বর, ফিরোজ আহমেদ,শফিকুল ইসলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ জয়নাল আবেদীন ও শিক্ষক মাওলানা আবুল হাসান এর নামে হয়রানিমুলক, বাস্তবতা বিবর্জিত অসন্মানমুলক মিথা অভিযোগ দিয়ে মামলা করেছে।
ঘটনাটি সরেজমিনে তদন্ত করে অপরাধীগনকে সনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী ও এলাকাবাসীগন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ