ঢাকা সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ইং ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৫ ও আটক ২


ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৫ ও আটক ২

ফরিদপুরে আওয়ামী লীগের অবরোধ ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

হামলার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে বিএনপির নেতাকর্মীরা পুলিশে সোপর্দ করেছেন। ঘটনার পরপরই রাতের বেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দলীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব খাবাশপুর মোড় থেকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে পাশের একটি ভবন থেকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের ফলে পাঁচজন আহত হন। তাদের পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, তারা আওয়ামী লীগের অবরোধ ও নাশকতার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করছিলেন। এ সময় ভবনের ওপর থেকে তাদের মিছিলে ককটেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন আহত হন। উপস্থিত নেতাকর্মীরা দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, বিএনপির নেতাকর্মীরা শাওন চৌধুরী ও মোস্তাক মণ্ডল নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার প্রতিবাদে রাত সোয়া ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা হামলার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন, মজলিসে শূরা অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কা ‘এ’ দল পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ এম


শ্রীলঙ্কা ‘এ’ দল পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের চ্যাম্পিয়ন

রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় রোমাঞ্চ ছড়াল। শ্রীলঙ্কা ‘এ’ দল জয়ের দ্বারপ্রান্তে থেকেও শেষ দিকে এক রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায়। তবে শেষ জুটির দৃঢ়তায় সব শঙ্কা উড়িয়ে দিয়ে তারা পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে শিরোপা জেতে। এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা টুর্নামেন্টটির ইতিহাসে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো।

রবিবার দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারে তারা ৯ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন শাহজাইব খান, যিনি ৬০ রান করেন। শ্রীলঙ্কার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেননি।

শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল। নিশান মাদুশকার এক ইনিংসে ভর করে মনে হচ্ছিল লঙ্কানরা সহজেই জয়ী হবে। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায়, স্কোরকার্ড ১৯৮/৭ থেকে ১৯৮/৯ হয়ে যায়। সেখান থেকে ম্যাচ যেকোনো দিকে যেতে পারত।

শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলান লাহিরু সামারাকুন ও গারুকা সানকেথ। দুজন মিলে শেষ জুটিতে ২২ রান যোগ করেন। ৪১.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ২২০ হয়ে যায়। এতে ৫১ বল হাতে রেখে তারা এক উইকেটের জয় নিশ্চিত করে।

সামারাকুন ২২ বলে অপরাজিত ১৫ রান করেন, তার ইনিংসে ছিল তিনটি চার। সানকেথ ৭ বলে অপরাজিত ৪ রান করেন। হাসান নওয়াজের ফুল লেংথের বল সোজা মাঠের দিকে চার মেরে জয় এনে দেন সামারাকুন। এরপর লঙ্কান খেলোয়াড়েরা মাঠে ছুটে এসে দুজনকে জড়িয়ে ধরেন। অন্য প্রান্তে পাকিস্তানি খেলোয়াড়েরা হতাশায় হাঁটু গেড়ে বসে পড়েন।

পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ ৪.৩ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন। মোহাম্মদ ইমরান ৫ ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এর আগে সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় পাকিস্তান। সেই ফাইনালে শেষ হাসি হেসে শিরোপা নিশ্চিত করল লঙ্কানরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২৩ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%