১০:০৬ এম
রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যু ঘটেছে।
শনিবার (১ আগস্ট) আনুমানিক রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান (৪৩) মুন্সীগঞ্জ সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে। তিনি পেশায় এক স্টিল আলমারি মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬
নিহতের শ্যালক লিটন জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাতে বাসায় ফিরছিলেন সোলেমান। রাতে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সোলেমানকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে তার বুকের বাম পাশে গুরুতর আঘাত লাগে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেছিলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করে যাত্রাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন