০৭:৫৬ পি.এম
নাটোরের লালপুর উপজেলার পৃথক অভিযানে প্রতারণা চক্রের দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সোহেল রানা (১৯), রাজিব আলী (২৭), নাদিম মোস্তফা (৩১) ও নাহিদুল ইসলাম (৩১)।
পুলিশের সূত্রে জানা যায়, উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের যোতগৌরি (পশ্চিমপাড়া) এলাকা থেকে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, একই দিনে মোমিনপুর এলাকা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ১২ পিস ইয়াবা, মাদক বিক্রির জন্য নগদ ৭ হাজার ১৩০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক ব্যবসার যোগাযোগ রক্ষায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, গ্রেপ্তারদল দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা ও অনলাইন প্রতারণার কার্যক্রমিয়ে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় আলাদা মামলার দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
এই বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মন্তব্য করেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা এবং মাদক ব্যবসা—দুটিই বর্তমানে বড় ধরনের সামাজিক সমস্যা। এসব অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন