ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

এআইইউবিতে চতুর্থ আইসিসিএ শুরু, ১৭ দেশের ৯০০+ গবেষণাপত্র জমা


এআইইউবিতে চতুর্থ আইসিসিএ শুরু, ১৭ দেশের ৯০০+ গবেষণাপত্র জমা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কর্তৃক আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ) শুরু হয়েছে। এই সম্মেলনটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ অক্টোবর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এবারের সম্মেলনে ১৭টি দেশের পক্ষ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চায় এপিইউবি

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।

আইসিসিএ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এফএসটি অনুষদের ডিন, প্রফেসর এবং শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতি বিদ্রোহীদের দাবি, সৌদির টাইফুন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


হুতি বিদ্রোহীদের দাবি, সৌদির টাইফুন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী, ইয়েমেনের উত্তরাঞ্চলের আকাশে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরবের তাইফ বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি টাইফুন যুদ্ধবিমানকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও জানান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাতের আকাশে দূরবর্তী একটি সংঘর্ষের নিম্নমানের ভিডিও ছড়িয়ে পড়েছে। কয়েকটি সংবাদমাধ্যমও ভিডিওটি প্রকাশ করেছে। কিন্তু ঘন অন্ধকারে ধারণ করা ফুটেজটি থেকে ঘটনাটি যে কোনো যুদ্ধবিমানকে ঘিরে ঘটেছে, তা নিশ্চিতভাবে বোঝা যায় না।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। তীব্র সংঘাতের মধ্যে সৌদি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে হুতিরা।

গত মাসের মাঝামাঝি (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে হুতি বিদ্রোহীরা। তারা প্রমাণ হিসেবে প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তু করার দৃশ্য, দুর্ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া এবং পরে বিমানটির ধ্বংসাবশেষ দেখা যায়।

প্রায় এক যুগ ধরে সংঘাত চললেও গত মাস থেকে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। হুতিরা লোহিত সাগর উপকূলের মোখা শহরসহ বাব আল-মানদেব প্রণালির আশপাশের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর উত্তেজনা বেড়ে যায়। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব এলাকা সৌদি আরবের জ্বালানি রফতানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হারানো ভূখণ্ড পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করে। জবাবে, হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে।

সম্প্রতি সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার দায়ও স্বীকার করে গোষ্ঠীটি।

হুতিদের দাবি, ইয়েমেনের রাজধানী সানার আল-সাবাহ এলাকায় তাদের নিয়ন্ত্রণাধীন একটি তেল স্থাপনায় সৌদি হামলার প্রতিশোধ হিসেবে এসব আক্রমণ চালানো হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের সরকারপন্থি বাহিনীকে সহায়তা দিতে সৌদি আরব নিয়মিত হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু
 
সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার বাইরে প্রথম জেলা হিসেবে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখা। 
 
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২০২৬) ব্র্যাক হেলথকেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। সেন্টারটি মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ডের ৫২৩ নম্বর ভবনে অবস্থিত। 
 
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ড. তৌফিক হাসান সিদ্দিকী।
 
নোয়াখালীর এ শাখায় একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টাল হেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। সাশ্রয়ী মূল্যে আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দিতে চালু হওয়া এই সেন্টারটি এখন সবার জন্য উন্মুক্ত। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, ‘স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে এবং মানবিক। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু। আমাদের জন্য এটি শুধু একটি নতুন সেন্টারের উদ্বোধন নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। গত তিন বছরে আমরা যে সেবাদানের মডেল তৈরি করেছি এবং প্রতিনিয়ত উন্নত করেছি, আজ সেই মডেল ঢাকার বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যাত্রা শুরু হলো।’
তামারা হাসান আবেদ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, একটি বিশ্বস্ত হেলথকেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা, যা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেবে সাশ্রয়ী, সহজলভ্য এবং মানবিক স্বাস্থ্যসেবা। এই পথচলায় আমরা নতুন নতুন শহরে পৌঁছাতে চাই, মানুষের প্রয়োজনের কথা শুনতে চাই এবং যে মানের স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার, সেই মানের সেবা দিতে চাই।’
 
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ব্র‍্যাক হেলথকেয়ারে আমরা শুধু চিকিৎসাসেবাই প্রদান করি না; বরং আমাদের অন্তর থেকে, ভালোবাসা ও শ্রদ্ধাবোধের সঙ্গে সেই সেবা নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের প্রতিটি সেবার মূল লক্ষ্য থাকে রোগীর সুস্থতা। মানবিকতা দিয়ে মানুষের পাশে থেকে রোগী-কেন্দ্রিক সেবা প্রদান করতে এবং প্রতিটি পদক্ষেপে মমতা ও শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে আমাদের এই প্রচেষ্টা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।’
 
নোয়াখালীতে হেলথকেয়ারের এই শাখায় গ্রাহকদের ন্যায্যমূল্যে মানসম্পন্ন ওষুধ দিতে রয়েছে আধুনিক মডেল ফার্মেসি। এসব সেবা ছাড়াও ব্র্যাক হেলথকেয়ারে টেলিমেডিসিন, বাড়ি থেকে নমুনা সংগ্রহ এবং সাশ্রয়ী মূল্যে গ্রাহকের বাড়িতে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে।  সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে রোগী ও তার স্বজনদের পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০২৩ সালে ঢাকার মিরপুরে যাত্রা শুরু করে ব্র্যাক হেলথকেয়ার। পরবর্তীতে ঢাকার উত্তরা, সিদ্বেশ্বরী ও বাড্ডায় আরও তিনটি শাখার উদ্বোধন করা হয়।  
 
মাত্র তিন বছরের কিছু বেশি সময়ে ব্র্যাক হেলথকেয়ার তাদের বর্তমান সেন্টারগুলোতে সাড়ে ৪ লাখের বেশি রোগীকে সেবা দিয়েছে। এর মধ্যে ৯৮ হাজারের বেশি রয়েছে ডাক্তার কনসালটেশন। যেখানে ব্র্যাক হেলথকেয়ারের সেবার প্রতি রোগীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশের বেশি। বর্তমানে রোগীরা স্মার্টফোনে ব্র্যাক হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। অ্যাপের মাধ্যমেই নিজেদের মেডিকেল হিস্ট্রি ট্র্যাক করাসহ অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারছেন।   

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে সরকারের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। মালয়েশিয়া ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার জন্য দেশটির কর্তৃপক্ষ সম্মতি প্রদান করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষাও করাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘ সময় ধরে সেখানে বিপুলসংখ্যক কর্মী সুনামের সঙ্গে কাজ করে আসছেন এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। তাই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় কার্যকর করার পাশাপাশি একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এছাড়া, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। সরকার চায়, কর্মীরা যেন সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান।

যেভাবে পরিচালিত হবে নিয়োগ ব্যবস্থা

জব অর্ডার সংগ্রহ

মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজার থেকে নিজেদের উদ্যোগে জব অর্ডার বা ডিমান্ড সংগ্রহ করতে পারবে।

কর্মী নির্বাচন

যে এজেন্সি জব অর্ডার সংগ্রহ করবে, সেই এজেন্সি বাংলাদেশে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে নিজের কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। অর্থাৎ, কর্মী সংগ্রহ ও নির্বাচন করার দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিজের কাছেই থাকবে।

মালয়েশিয়ার প্রশাসনিক প্রসেসিং

যেখানে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক প্রসেসিং প্রয়োজন হবে, যেমন কলিং ভিসা, ই-ভিসা এবং অন্যান্য নির্ধারিত সরকারি প্রক্রিয়া, সেখানে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-সহ তালিকাভুক্ত অপর ২৫টি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বিএমইটি ক্লিয়ারেন্স

মালয়েশিয়ার প্রয়োজনীয় প্রসেসিং সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিটি বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি তার নিজের রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে তার নিজস্ব কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, জব অর্ডার যে এজেন্সি সংগ্রহ করবে এবং কর্মী যে এজেন্সি নির্বাচন করবে, সেই এজেন্সি নিজের লাইসেন্সের অধীনেই তার কর্মীদের বাংলাদেশের সরকারি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারবে।

সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অপর ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি প্রশাসনিক প্রসেসিংয়ের কাজ করবে। বিএমইটি-এর ছাড়পত্রের জন্য তারা অনুমোদিত এজেন্সিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারবে। এর মাধ্যমে প্রতিটি রিক্রুটিং এজেন্সির নিজস্ব দায়িত্ব, জবাবদিহিতা এবং ব্যবসায়িক স্বাধীনতা বজায় থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীরে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ: জুমা খুতবায় নিয়ন্ত্রণের চেষ্টা মোদি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


কাশ্মীরে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ: জুমা খুতবায় নিয়ন্ত্রণের চেষ্টা মোদি সরকারের

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবা এক ও অভিন্ন করার সরকারি প্রস্তাবের ফলে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের মুসলিম ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

বিরোধিতা বৃদ্ধি পাওয়ার পর জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের প্রধান দারাকশাঁ আন্দ্রাবি তার পূর্বের বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন। তিনি জানিয়েছেন, সামাজিক ইস্যু বা সমসাময়িক সংকট নিয়ে কথা বলার বিষয়টি এখন থেকে স্বাধীন আলেম ও খতিবদের ইচ্ছার উপর নির্ভর করবে।

কী ছিল সেই বিতর্কিত প্রস্তাব?

সম্প্রতি জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে একটি ঘোষণায় বলা হয়েছে, অঞ্চলটির মসজিদগুলোর জুমার খুতবা অভিন্ন বা নির্ধারিত হওয়া উচিত। স্থানীয় বিজেপি নেত্রী দারাকশাঁ আন্দ্রাবি এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন। এই প্রস্তাবের বিরুদ্ধে কাশ্মীরের শীর্ষ ধর্মীয় স্কলার ও রাজনৈতিক নেতারা একে “ধর্মীয় বিষয়ে দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ” বলে অভিহিত করেছেন।

গত রবিবার ওয়াকফ বোর্ড প্রায় দেড় হাজার শীর্ষ আলেম ও খতিবকে একটি বৈঠকে তলব করে। সেখানে জানানো হয়, বোর্ডের গঠিত একটি কমিটির তৈরি করা খুতবাই জুমার দিন সব মসজিদে একযোগে পাঠ করতে হবে। তবে উপস্থিত আলেমরা এর তীব্র প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কথা না শুনে এককভাবে সিদ্ধান্ত চূড়ান্ত বলে দাবি করে।

ধর্মীয় স্বাধীনতা হরণের আশঙ্কা

কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই প্রস্তাবকে সরাসরি ধর্মীয় স্বাধীনতায় আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিলের পর থেকে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ উপত্যকায় নতুন করে অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%