ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও চাকপাড়া ও পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা


আবারও চাকপাড়া ও পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ জেলার চাকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ-এর পুশইন চেষ্টা ব্যর্থ করার খবর দিয়েছেন বিজিবি।

শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার সময় সীমান্তের লাইট বন্ধ করে অবৈধ পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (৪ জুলাই) সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের সদস্যরা বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের জন্য জড়ো করেছে। ঘটনা জানার পর বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীও বিজিবির সঙ্গে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলে। আনুমানিক ১২ জন শূন্য লাইন থেকে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। প্রতিরোধের মুখে বিএসএফ নিজস্ব যানবাহনের মাধ্যমে তাদের ভারতের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে গেছে। বর্তমানে বিজিবি ও স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আব্দুল খালেক আটক

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পুশইনের আশঙ্কায় বিজিবির সঙ্গে লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে আমরাও সীমান্তে জড়ো হয়েছিলাম।

এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়ন সীমান্ত দিয়ে বিএসএফ ভারতীয় এক প্রতিবন্ধী যুবককে (২৫) ঠেলে পাঠানোর চেষ্টা করে। ওই প্রতিবন্ধী যুবককে নিয়ে দুইদিন ধরে মুখোমুখি অবস্থান করছে বিজিবি ও বিএসএফ।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই প্রতিবন্ধী যুবককে গত শুক্র ও শনিবার দুই দফা বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


সরকার দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ৪ জুলাই, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে। এই লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এই অবস্থান থেকে উত্তরণ সম্ভব। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশবাসীর ভাগ্যের পরিবর্তন করা। তিনি সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করে তার ভিত্তিতে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতের মত দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। যদি দলের কোনো নেতাকর্মী এই অনিয়মে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। অতীতে অনিয়মই ছিল নিয়ম, কিন্তু এই সংস্কৃতির ধারা থেকে আমরা বের হতে চাই। আমরা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


বিরলে দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে চাল বিতরণ

বিরলের ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অনেক মানুষদের মাঝে জি আর এর চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে, মোট এক হাজার পরিবারকে ত্রিশ হাজার কেজি চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করার দায়িত্ব পালন করেন দিনাজপুর-২ (বিরল বেচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাদেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবাম আলী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্যাপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


সাদুল্যাপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোনা মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।

এরই প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কামারপাড়া ইউনিয়ন বিএনপি।

সমাবেশে বক্তারা বলেন, মাছচাষ করার জন্য শহিদুল ইসলাম সোনা নিজস্ব পুকুর পুনঃখনন করছেন।

এই মাটিগুলো সরকারি কাজে সড়ক নির্মাণের জন্য সরবরাহ করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সকালের দিকে সোনা মিয়ার পুকুরের উত্তোলন করা মাটি ট্রাক্টরযোগে নির্মাণাধীন সড়কে বহন করছিলেন।

এরই মধ্যে নিষিদ্ধ কার্যক্রম দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও পূর্ব দামোদপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া এবং কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম সহ আরও অনেকে সোনা মিয়ার কাছে চাঁদা দাবি করেন।

এতে অস্বীকৃতি জানালে আব্দুল খালেক তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে।

এসময় হামলাকারীদের লাঠির আঘাতে সোনা মিয়ার মাথা ফেটে যায়।

এতে আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনা বলেন, "আমার পুকুর পুনঃখনননের মাটিগুলো নির্মাণাধীন সড়কে বহন করায় স্থানীয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ আরও অনেকে আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন।

এই টাকা দিতে অপারগতা জানালে তখন আব্দুল খালেক গংরা আমার ওপর হামলা করেছে।

এছাড়া নিজেরাই তাদের ঘরবাড়ি ভাঙচুর করে আমার নামে মামলা সাজানোর পাঁয়তারা করছে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, "শহিদুল ইসলাম সোনা মিয়াকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ এম


ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ জুলাই) দিন ব‍্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলনটি আয়োজন করা হয়। হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই আয়োজনের দায়িত্ব পালন করে। সদ‍্য হজ্জ সম্পাদন করে ফেরা নতুন ৪৫ জন হাজীসহ প্রায় ৪৫০ জন হাজী সম্মেলনে অংশ গ্রহণ করেন। হিজবুল আরাফাত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার এবং সহ সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেছেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান।

অন‍ন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ‍্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আলহাজ্ব বাবাুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী এবং ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম। বক্তারা এই সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%