০৫:১৩ পি.এম
চট্টগ্রামে বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ বিতরণ টিম সেখানে ছুটে গিয়েছে। টিমের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
১৪ জুলাই (মঙ্গলবার) রাতে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবিএম সিরাজুল মামুন। তিনি ছাড়া, কেন্দ্রীয় এই টিমে আরো অংশগ্রহণ করেছেন, দলের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতী শিহাবুদ্দীন, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাবুদ্দীন, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমী এবং খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।
১৫ জুলাই, ২০২৬ বুধবার সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালীতে নিজে উপস্থিত থেকে দলের পক্ষ থেকে উপহার পৌঁছে দিচ্ছেন এবিএম সিরাজুল মামুন। এসময় তিনি উল্লেখ করেন, বন্যার শুরু থেকেই মজলিসের বিভিন্ন টিম সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, "দায়িত্বশীলগণও সরাসরি উপস্থিত হয়ে মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার চেষ্টা করছেন।" তিনি সরকারকে বন্যার্ত এলাকায় জরুরি ও বিশেষ ত্রাণ তৎপরতা চালানোর জন্য আবেদন জানান এবং নারায়ণগঞ্জসহ দেশবাসীকে বন্যার্ত মানুষের সহায়তায় নিজ নিজ সামর্থ্যের আলোকে অংশ নেওয়ার আহ্বান করেন।
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
মোহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন