ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠক আহ্বান


রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠক আহ্বান

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ-সদস্যদের জন্য বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন আজ এই সংক্রান্ত নোটিশ জারি করেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনা করার পর এ বৈঠক আহ্বান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, 'রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।'

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আজ এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ-সদস্যদের এই বৈঠক আহ্বান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আশা, ৯ম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে এই সম্মিলিত উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর শুভেচ্ছা স্মারকলিপিটি প্রদান করা হয়।

এই সংগঠনের সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এখানে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানানো হয়েছে এবং সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়েছে। এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা সহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়নি।

ফলে ২২ লাখ সরকারি চাকুরিজীবীর পরিবারে চরম হতাশা এবং অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দের দাবি, দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এর আগে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের জনাব আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের জনাব আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


নওগাঁ পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,  ২০০  পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় আজ ইং ১১/০৮/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ২০.১৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউপি নোচনাহার বাজারের পাশে জনৈক মোঃ ইউসুফ আলী শেখ এর বসত বাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী হচ্ছেন ১। মোঃ নুরুল ইসলাম (৫৩), পিতা- মৃত মুনতাজ আলী, মাতা- মৃত তোহমিনা বেগম, বর্তমানে সাং-নোচনাহার, থানার পোরশা, জেলার নওগাঁ, স্থায়ী সাং-কামালপুর, ডাক-মির্জাপুর, থানার শিবগঞ্জ, জেলার চাঁপাইনবাবগঞ্জ। তার দেহ তল্লাশি করার পর তার পরিহিত কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গেঞ্জির নিচে গার্ডার দিয়ে ঝুলানো অবস্থায় সর্বমোট ২০০ (দুইশত) পিস ট্যাপন্টোডল ট্যাবলট, যার ওজন ৫৪ গ্রাম, মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধার করা হয় এবং সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ অভিযান চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল চার মানবাধিকার সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল চার মানবাধিকার সংস্থা

ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের চারটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা।

এই মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা জারি করার অভিযোগে এসেছে, যা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের বৈশ্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ।

মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে এই যৌথ মামলাটি করা হয়েছে। সংস্থাগুলো দাবি করেছে যে, ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা আইসিসি এবং তাদের কাজকে সমর্থনকারীদের ওপর একটি চরম বেআইনি হামলা।

মামলাটি দায়ের করেছে আমেরিকার ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট। যৌথ রিট পিটিশনে তারা উল্লেখ করেছেন যে, এ পদক্ষেপটি ক্ষমতার একটি সম্পূর্ণ বেআইনি অপব্যবহার হিসেবে পরিচিত। এটি আইন শাসন, বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীদের স্বাধীনতা, আন্তর্জাতিক আইনব্যবস্থা এবং বিচারের সমান অধিকার নীতির ওপর সরাসরি আঘাত।

এ ধরনের পদক্ষেপের চূড়ান্ত ফলস্বরূপ গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের ক্ষমতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মূলত, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা একটি বিতর্কিত নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে। ওই নির্বাহী আদেশের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্তের সঙ্গে যুক্ত আইসিসি কর্মকর্তা, বিচারক ও সংশ্লিষ্ট অন্যান্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল।

বিশ্বের ১৮টি আন্তর্জাতিক অপরাধ আদালত পরিচালিত বিভিন্ন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের মধ্যে ফিলিস্তিনের পরিস্থিতি অন্যতম।

যদিও যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির সদস্য রাষ্ট্র ছিল না এবং দীর্ঘদিন ধরেই আদালতটির বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করে আসছে, তবে এই বিরোধ ২০২৪ সালের নভেম্বরে চরম রূপ নেয়। তখন গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

এই পরোয়ানা জারির পর মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর, বিচারক, ফিলিস্তিনের তিনটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর কঠোর আর্থিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার তাগিদ পরিবেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার তাগিদ পরিবেশমন্ত্রীর

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর এচিভিং এসডিজিএস : পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এই কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এসডিজি কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কর্মসূচি নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতাকে সমন্বিত করে একটি জাতীয় উন্নয়ন কাঠামো। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ করে এসডিজি ১৩ এনক্লাইমেট অ্যাকশন জিইএস এসডিজি ১৫-লাইফ অন ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি এসডিজি সূচকের বর্তমান অবস্থা মূল্যায়ন করে সেগুলোকে অন ট্র্যাক, অ্যাট রিস্ক এবং ক্রিটিকাল-এই তিন শ্রেণিতে চিহ্নিত করা যেতে পারে। যেসব সূচক বর্তমান গতিতে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে পিছিয়ে রয়েছে, সেগুলোকে ন্যাশনাল এসডিজি প্রায়োরিটি টার্গেটস হিসেবে নির্ধারণ করে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সীমিত সম্পদ দিয়ে কোথায় সবচেয়ে বেশি ফল অর্জন করা সম্ভব, সেটিই অগ্রাধিকারভিত্তিক এসডিজি পরিকল্পনার মূল বিবেচ্য হওয়া উচিত।

নীতিসামঞ্জস্যের ওপর গুরুত্ব দিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, শুধু নতুন নীতি প্রণয়ন করলেই হবে না; বিদ্যমান নীতি, পরিকল্পনা, বাজেট ও উন্নয়ন কর্মসূচিকে একই জাতীয় ফলাফলের দিকে পরিচালিত করতে হবে। বায়ুদূষণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ সমস্যা শুধু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতির মাধ্যমে সমাধান সম্ভব নয়; পরিবহন, শিল্প, জ্বালানি, নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য, গবেষণা ও প্রযুক্তি-সব খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য পলিসি কোহেরেন্স ও পলিসি কনভার্জেন্স অপরিহার্য।

এসডিজি অর্থায়নের ক্ষেত্রে শুধু সরকারি বাজেটের ওপর নির্ভর না করে গ্রিন ফিন্যান্স, ক্লাইমেট ফিন্যান্স, ব্লেন্ডেড ফিন্যান্স, প্রাইভেট ইনভেস্টমেন্ট জিইএস ডেভেল্পমেন্ট পার্টনার ফিন্যান্সিং আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পরিবেশগত টেকসইতাকে শুধু ব্যয় নয়, বরং বিনিয়োগের সুযোগ হিসেবেও দেখতে হবে।

মন্ত্রী আরও বলেন, ২০৩০ সাল এখন আর দূরে নয়। আগামী কয়েক বছরই নির্ধারণ করবে বাংলাদেশ এসডিজি অর্জনের পথে কতটা দ্রুত ও কার্যকরভাবে এগোতে পারবে। বিদ্যমান নীতি, প্রতিষ্ঠান, বাজেট, তথ্য, প্রযুক্তি ও অংশীদারিত্বকে একটি অভিন্ন জাতীয় ফলাফলের দিকে সমন্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসডিজিকে শুধু আন্তর্জাতিক রিপোর্টিং কাঠামো হিসেবে নয়, বাংলাদেশের টেকসই উন্নয়নের বাস্তব জাতীয় কর্মপরিকল্পনা হিসেবে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্যানেল আলোচক হিসেবে বুয়েটের প্রফেসর ড. ইজাজ হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. নিয়ামত উল্লাহ ভূইয়া উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%