০৮:৪৭ পি.এম
মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান রাব্বি (২১) নামের একজন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ১০ মিনিটের সময় সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আরাফাত খান ওরফে রাব্বি (২১) হচ্ছে পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি হুমায়ুন খানের পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: সন্দ্বীপে ব্রাদারহুড স্পোর্টিং ক্লাবের ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমিতির হাটের জয়
অভিযানে মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকা থেকে আরাফাত খান ওরফে রাব্বি (২১)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন