০৭:১১ পি.এম
যশোর, ২২ আগস্ট ২০২৬ : জেলার শার্শা উপজেলার সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ, কসমেটিকস সামগ্রী, ফুসকা প্রভৃতি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক নয়লাখ ৮২ হাজার ২৩০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শনিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা
বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় শাড়ি ৫৪ পিস, ফুসকা ২৩ কেজি, ছয়হাজার ২৯৫ পিস বিভিন্ন ওষুধ, ১২৭টি কসমেটিকস সামগ্রী, জিরা ও চকলেটসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামলের মোট মূল্য আনুমানিক নয়লাখ ৮২ হাজার ২৩০ টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন