শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃমোঃআসাদুজ্জামান
০৭:১২ পি.এম
মাদারীপুরের শিবচরে গৃহবধূ শাম্পা খাতুন ও তার এক বছর বয়সী শিশুপুত্র আবির হত্যার প্রতিবাদে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় শিবচরের মাদবরচর ইউনিয়নের ভেলি বাজার এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই মানববন্ধনটি প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সবাই একযোগে আসামি ফারুকের ফাঁশির দাবির পাশাপাশি আসামীর পক্ষে যেন কোন উকিল না দাঁড়ায়, সেই আহ্বান করেন।
বক্তারা এ সম্পর্কে বলেন, এই ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। একইসঙ্গে নিখোঁজ শিশু আবিরের মরদেহ দ্রুত উদ্ধারেরও দাবি জানান তারা।
উল্লেখ্য, গত বুধবার সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তিনি নাটোরের লালপুরের বাসিন্দা শাম্পা খাতুন। তদন্তে জানা যায়, আদালতে একটি মামলার সূত্র ধরে শাম্পার সঙ্গে পরিচয় হয় ফারুকের। পুলিশের অভিযোগ, সেই পরিচয়ের সুযোগে শাম্পাকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করেন ফারুক। এমনকি শাম্পার এক বছর বয়সী পুত্র আবিরকেও হত্যা করে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি শিশুটির মরদেহ।
এ ঘটনায় নিহতের বাবা ছামরুল ইসলাম শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও র্যাব-৮ প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজৈর থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় নিহতের স্বর্ণের নাকফুল, রুপার চেইন, জুতা এবং আংশিক পোড়া অবস্থায় একটি ওড়না।
এ প্রসঙ্গে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, হত্যাকাণ্ডে ফারুকের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান আজ প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে অনুষ্ঠিত ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এই ক্যাম্পের আয়োজন করেছে রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে অস্ত্রোপচারের কাজের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাখি বন্ধন উপলক্ষে একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক এবং পোষ্য কুকুরকে রাখি বন্ধনের আনুষ্ঠানিকতায় যুক্ত করার বিষয়টি নিয়ে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে বিতর্ক।
বিজ্ঞাপনটিতে ভাইয়ের সঙ্গে রাখি পালন করতে দেখা যায় কৃতিকে। প্রথমে তিনি ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন। পরে একইভাবে নিজের পোষ্য কুকুরের প্রতিও ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হিসেবে রাখি পরান। পোষ্য প্রাণীকেও পরিবারের সদস্য হিসেবে তুলে ধরাই ছিল বিজ্ঞাপনটির অন্যতম মূল ভাবনা।
তবে বিজ্ঞাপন প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়ে এটি। তাদের অভিযোগ, ভাইয়ের চেয়ে পোষ্য কুকুরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাখি বন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়েও আপত্তি জানিয়েছেন কেউ কেউ।
‘মিড-ডে’র প্রতিবেদনের বরাতে জানা যায়, এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিজ্ঞাপনটির সমালোচনা করে দাবি করেন, রক্ষা বন্ধনের মতো উৎসবে কৃতিকে ‘অল্প পোশাকে’ উপস্থাপন করা হয়েছে। তাঁর মতে, এমন উপস্থাপনা উৎসবটির চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
আরেক ব্যবহারকারী আরও কঠোর সমলোচনা করে কৃতিকে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে ভারতীয় উৎসবগুলোকে চলচ্চিত্র নির্মাতা ও ব্র্যান্ডগুলো কীভাবে উপস্থাপন করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। তাঁদের মতে, রাখি বন্ধন কেবল ভাই-বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; ভালোবাসা, যত্ন ও সুরক্ষার অনুভূতিই এই উৎসবের মূল বার্তা। পরিবারের সদস্য হিসেবে পোষ্য প্রাণীর প্রতিও সেই অনুভূতি প্রকাশ করা যেতে পারে।
এক ব্যবহারকারী এ প্রসঙ্গে মহাভারতের যুধিষ্ঠির ও তাঁর বিশ্বস্ত কুকুরের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর মতে, পোষ্যকে পরিবারের অংশ হিসেবে দেখানোয় রক্ষা বন্ধনের মূল ভাবনা নষ্ট হয় না।
কৃতির পোশাক নিয়েও তৈরি হয়েছে আলাদা বিতর্ক। কেউ কেউ মনে করেন, আরও সাধারণ ও রক্ষণশীল পারিবারিক পরিবেশে বিজ্ঞাপনটি নির্মাণ করা হলে উৎসবটির আবহের সঙ্গে তা বেশি সামঞ্জস্যপূর্ণ হতো।
অন্যদিকে কৃতির ভক্তদের একটি অংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, উৎসব পালনের ধরন ব্যক্তিগত পছন্দের বিষয়। পোষ্যকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাকে রাখি পরানোয় আপত্তির কিছু নেই।
সূত্র: দ্য মিড ডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালী, ২২ আগস্ট, ২০২৬ : জেলার বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, উপহারসামগ্রীসহ পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মেধাবী তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
কৃতি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বাছিরা বিনতে বাশার বলেন, এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় অধিক মনোযোগী হতে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলছেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন।
তিনি মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জানান, অপরাধীর কোনো দল বা গোত্র নেই। অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে চট্টগ্রামকে অস্ত্রবাজ, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে।
এছাড়া, প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংঘটিত নৃশংস ঘটনাগুলোর পাশাপাশি কিশোর গ্যাংয়ের পেছনেও মাদকের বড় ভূমিকা রয়েছে। এজন্য মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, মাদকসেবীদের জন্য জঙ্গল সলিমপুরে পৃথক কারাগার স্থাপনের পরিকল্পনা চলছে।
সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, সংসদ সদস্য এবং বিভিন্ন উপজেলা থেকে আসা সুধীজনেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ