ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার


সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

সরাইল থানার টহল পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণে তাদেরকে আটক করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা, ছোরা, কাঁচি, কার্টার এবং হেক্সু ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীররাতে এস আই রাজীব বড়ুয়ার নেতৃত্বে সরাইল থানার রাত্রিকালিন টহল পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আশুগঞ্জের চরচারতলার মো. নাছির মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩০), একই গ্রামের মরম পাড়া কিচকি বাড়ির জজ মিয়ার ছেলে মো: স্বপন (২০), সরকার বাড়ির প্রয়াত হেলাল সরকারের ছেলে সিয়াম সরকার (২৮), এবং সোনারামপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে নজরূল ইসলাম (২৫)।

এদের মধ্যে সিয়াম ও নজরূল অত্যন্ত দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত। সিয়ামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, আশুগঞ্জ থানা, সরাইল থানায় মাদক, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৯টি মামলা চলমান রয়েছে। অন্যদিকে, নজরুলের বিরুদ্ধে প্রায় ৫টি মামলা রয়েছে। মামুন ও স্বপনও মামলার আসামি হিসেবে চিহ্নিত। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূইয়া বলেন, "মাদক চুরি ও ডাকাতি প্রতিরোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।"

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুজাইরায় ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ফুজাইরায় ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গালফ নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮টি গাড়ি এবং পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। আইনটির চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রস্তাবিত প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত গ্রামীণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের শারীরিক হামলা, মামলা ও হয়রানি প্রতিরোধ এবং তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হলে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য কর্মপরিবেশ এবং অন্যান্য পেশাগত অধিকার আরও সুরক্ষিত হবে।

তিনি যোগ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন গণমাধ্যমের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং গণমাধ্যমকর্মীদের চাকরির অধিকার সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার সমাজসেবক হাজী আশরাফ আলীর দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বরগুনার সমাজসেবক হাজী আশরাফ আলীর দাফন সম্পন্ন

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী আশরাফ আলী জমাদ্দার (৮২) সম্প্রতি ঢাকার ব্রাক্ষণচিরনস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বেতাগীর মোকামিয়া জোয়ার করুনা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

মরহুমের ইন্তেকালে সাহাবুদ্দিন-আসিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমেদুল কবির জাকির গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকীকরণে দ্বিগুণ হবে সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকীকরণে দ্বিগুণ হবে সক্ষমতা

কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের বার্ষিক সক্ষমতা আধুনিকায়নের মাধ্যমে দ্বিগুণ হতে যাচ্ছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নে এবং জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে চলমান এই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে, কেন্দ্রটিতে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী পরিদর্শনকালে ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।

এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানি জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ব্যবস্থাপক হাজুই ও ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর) সোয়েব সালেহীনসহ জাইকা ও বিএফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে (সরকারি তহবিল ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা) বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদকাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে মৎস্য অবতরণ দ্বিগুণ হওয়ার পাশাপাশি বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%