ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ


সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। আইনটির চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রস্তাবিত প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত গ্রামীণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের শারীরিক হামলা, মামলা ও হয়রানি প্রতিরোধ এবং তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

তিনি জানান, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হলে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য কর্মপরিবেশ এবং অন্যান্য পেশাগত অধিকার আরও সুরক্ষিত হবে।

তিনি যোগ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন গণমাধ্যমের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং গণমাধ্যমকর্মীদের চাকরির অধিকার সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার সমাজসেবক হাজী আশরাফ আলীর দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বরগুনার সমাজসেবক হাজী আশরাফ আলীর দাফন সম্পন্ন

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী আশরাফ আলী জমাদ্দার (৮২) সম্প্রতি ঢাকার ব্রাক্ষণচিরনস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বেতাগীর মোকামিয়া জোয়ার করুনা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

মরহুমের ইন্তেকালে সাহাবুদ্দিন-আসিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমেদুল কবির জাকির গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকীকরণে দ্বিগুণ হবে সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকীকরণে দ্বিগুণ হবে সক্ষমতা

কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের বার্ষিক সক্ষমতা আধুনিকায়নের মাধ্যমে দ্বিগুণ হতে যাচ্ছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নে এবং জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে চলমান এই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে, কেন্দ্রটিতে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী পরিদর্শনকালে ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।

এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানি জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ব্যবস্থাপক হাজুই ও ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর) সোয়েব সালেহীনসহ জাইকা ও বিএফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে (সরকারি তহবিল ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা) বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদকাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে মৎস্য অবতরণ দ্বিগুণ হওয়ার পাশাপাশি বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রথম টার্গেট আমরা হলে, পরবর্তী টার্গেট সরকার হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


‘প্রথম টার্গেট আমরা হলে, পরবর্তী টার্গেট সরকার হতে পারে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, যদি নিজেদের মানবাধিকার সুরক্ষিত না থাকে এবং সরকারের উদ্বেগ শত্রুর মানবাধিকার নিয়ে বেশি থাকে, তাহলে নিজেদের পথ খুঁজে নিতে হবে। তিনি সতর্ক করেছেন যে, ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট যদি তারা হন, তাহলে পরবর্তী টার্গেট সরকারও হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে, প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করতে গিয়ে স্পিকার প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর বক্তব্য দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু নাহিদ ইসলাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। নাহিদ ইসলাম এর জবাবে বলেন, "প্রশ্নোত্তর পর্ব দিয়ে তারা কী করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, তা তারা জানেন।" তিনি জানান, তারা সরকারের জবাব প্রত্যাশা করছেন না, বরং নিজেদের কথা বলতে চান। কথা বলার সুযোগ না দিলে অধিবেশন থেকে চলে যাওয়ার কথাও জানান তিনি।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, রাত আনুমানিক ১২টার দিকে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, তিনি দুপুরে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। এসপির কাছ থেকে জানতে পেরেছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল যায়নি। অথচ ওসি আগেই জানিয়েছেন, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি।

গতকালের অগ্নিসংযোগের ঘটনা এবং দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গও সংসদে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটছে।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলতেই তিনি সংসদে বক্তব্য দিতে এসেছেন।

বক্তব্যের একপর্যায়ে নাহিদ ইসলাম বলেন, নিজেদের মানবাধিকার নিশ্চিত না হলে এবং সরকার শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন রোববার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন রোববার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : আগামী রোববার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ বৃহস্পতিবার এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%