প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরাইল থানার টহল পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণে তাদেরকে আটক করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা, ছোরা, কাঁচি, কার্টার এবং হেক্সু ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীররাতে এস আই রাজীব বড়ুয়ার নেতৃত্বে সরাইল থানার রাত্রিকালিন টহল পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আশুগঞ্জের চরচারতলার মো. নাছির মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩০), একই গ্রামের মরম পাড়া কিচকি বাড়ির জজ মিয়ার ছেলে মো: স্বপন (২০), সরকার বাড়ির প্রয়াত হেলাল সরকারের ছেলে সিয়াম সরকার (২৮), এবং সোনারামপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে নজরূল ইসলাম (২৫)।
এদের মধ্যে সিয়াম ও নজরূল অত্যন্ত দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত। সিয়ামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, আশুগঞ্জ থানা, সরাইল থানায় মাদক, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৯টি মামলা চলমান রয়েছে। অন্যদিকে, নজরুলের বিরুদ্ধে প্রায় ৫টি মামলা রয়েছে। মামুন ও স্বপনও মামলার আসামি হিসেবে চিহ্নিত। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূইয়া বলেন, "মাদক চুরি ও ডাকাতি প্রতিরোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন