ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খেলাধুলা শৃঙ্খলা ও সহনশীলতার মানসিকতা গড়ে তোলে: দিপু ভূঁইয়া


খেলাধুলা শৃঙ্খলা ও সহনশীলতার মানসিকতা গড়ে তোলে: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মন্তব্য করেছেন যে খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার মনোভাব তৈরি করে।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

দিপু ভূঁইয়া আরও বলেন, শিশু ও তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

এজন্য শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শরীর ও মনের সুষম বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতে হবে।

তিনি উল্লেখ করেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়ম মেনে চলার অভ্যাস, পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা গড়ে ওঠে।

এসব গুণ একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

আরও পড়ুন: স্বাধীনতার পরও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ এম


এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

টানা তৃতীয়বারের মতো ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেনকে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) এর প্রধান কার্যালয় টাঙ্গাইলে ২২ আগস্ট বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন।

অনুষ্ঠানে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু) সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং জেলার বিভিন্ন সহযোগী সংস্থার প্রধানগণ ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি জাকির হোসেন'সহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা পত্র পাঠ করেন সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব মির্জা সাকিফ হোসেন। স্বাগত বক্তব্যে মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু) বলেন, দেশের এনজিও ও মাইক্রোফাইন্যান্স খাতের বিকাশে জাকির হোসেন এর দীর্ঘদিনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা এ খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে এফএনবির সহযোগী সংস্থার প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এসএসএস টাঙ্গাইলের সিনিয়র পরিচালক সন্তোষ চন্দ্র পাল, বিডিসি ব্র্যাক, টাঙ্গাইলের সরকার হাসান ওয়াইজ, বাওপার নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ, যুগবানীর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মির্জা সাকিফ হোসেন, আরপিডিওর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি রওশন আরা লিলি, সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার, এফএনবি ঢাকার কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডল এবং বুরো ক্রাফটের চেয়ারম্যান বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান (সংবর্ধিত অতিথির সহধর্মিনী) রাহেলা জাকির।

সংবর্ধিত অতিথি জাকির হোসেন তাকে সম্মাননা প্রদান করায় এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় মানুষের সমস্যাও অনেক বেশি। ফলে এখনো অনেক মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যাদের মধ্যে মানুষের জন্য কাজ করার কমিটমেন্ট রয়েছে, তারাই সমাজের কল্যাণে বেশি অবদান রাখতে পারেন। আমরা সেই অঙ্গীকারবদ্ধ মানুষদেরই একটি অংশ। তিনি আরও বলেন, শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। এফএনবি'কে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলে দেশের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি মোঃ রিয়াজ আহম্মেদ লিটন তার সমাপনী বক্তব্যে জাকির হোসেনকে টানা তৃতীয়বারের মতো এফএনবির চেয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে দেশের এনজিও খাত আরও সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে এফএনবির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ১ম পর্বের সমাপ্তি হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জইশের সদর দপ্তর পুনর্নির্মাণ করেছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:১২ এম


অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জইশের সদর দপ্তর পুনর্নির্মাণ করেছে পাকিস্তান!

পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারতের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাহাওয়ালপুরের বিশাল মারকাজ ‘সুবহানাল্লাহ কমপ্লেক্স’ পুনর্নির্মাণ করেছে। রবিবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, তাদের হাতে আসা ছবি ও গোয়েন্দা তথ্য এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর বাহাওয়ালপুরের সদর দপ্তর নতুন করে সক্রিয় হয়ে উঠছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা এই সংগঠনের প্রতি ইসলামাবাদের অব্যাহত সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অপারেশন সিঁদুরের সময় ক্ষেপণাস্ত্র হামলায় কমপ্লেক্সটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এনডিটিভির দাবি, তাদের হাতে আসা ছবিতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে নতুন নির্মাণকাজ, প্লাস্টার, রং ও পালিশ করা মার্বেল ব্যবহার করা হয়েছে।

পুনর্নির্মাণের ফলে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির অনেক দৃশ্যমান চিহ্নই মুছে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় হলের যেসব অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলোও সংস্কার করা হয়েছে। গর্তগুলো ভরাট করা হয়েছে এবং কাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করা হয়েছে।

একসময় হামলায় বিধ্বস্ত দেখানো স্থাপনাটি এখন আবার জেইএমের কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাকিস্তানি প্রশাসন কিস্তিতে নগদ অর্থের মাধ্যমে জইশকে ২৫ কোটি পাকিস্তানি রুপি দিয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি রুপি কেন্দ্রীয় হল পুনর্নির্মাণে ব্যয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৭ মে পেহেলগামে হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। পাল্টাপাল্টি হামলায় চার দিন ধরে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলে। ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাতের অবসান হয়। তবে হামলায় কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে ভারত ও পাকিস্তানের দাবিতে বড় পার্থক্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পকলায় ‘বেণুকা’ শেষ হলো রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


শিল্পকলায় ‘বেণুকা’ শেষ হলো রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হলো ‘বেণুকা’।

নতুন প্রজন্মের কাছে নজরুলের সংগীতের অনন্য রাগাশ্রয়ী সৌন্দর্য ও সৃষ্টিশীল বৈভবকে তুলে ধরার প্রত্যয়ে এই আয়োজন সম্পন্ন হলো। বাংলা গানের পরিসরে ধ্রুপদী সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে কাজী নজরুল ইসলাম এক স্বতন্ত্র নান্দনিক ভাষায় রূপ দিয়েছেন, যা রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় ফুটে উঠেছে আমাদের জাতীয় কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে নানা বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ, জাতি ও জনগণের পরিচয়কে সারা পৃথিবীর বুকে তুলে ধরতে চাই।”

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, “নজরুলের মতো সুরস্রষ্টা সংগীতকার দ্বিতীয়টি নেই। বিশ্বের অনেক বড় বড় সংগীতজ্ঞদের আমরা জানি, কিন্তু নিজে গান লিখে সুর করা, যার ব্যাপক প্রভাব রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের আন্দোলন এবং সংস্কৃতিতে তারই অভিঘাত আমরা ৩শ বছর পরেও টের পাচ্ছি। সুতরাং নজরুল আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কবি। তিনি আমাদের সমস্ত সংগ্রামে, সমস্ত দুঃসময়ের সাথী। গানের এমন কোনো পর্যায় নেই যে, তিনি রচনা করেননি।”

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে আমান উল্লাহ আমান, শিক্ষার্থীদের শোনালেন প্রধানমন্ত্রীর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ এম


কেরানীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে আমান উল্লাহ আমান, শিক্ষার্থীদের শোনালেন প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমপি কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা ও দিকনির্দেশনা পৌঁছে দেন যে, নিয়মানুবর্তিতা রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ।

আজ রোববার বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি ও শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতা ঘাটতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে যে জবাবদিহিতার অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।’

অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে তার নির্দেশনা হলো, প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনা দেওয়ার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, ‘তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%