ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ


শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধ কমপ্লেক্স সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। তবে, সংলাপে পিএফজির পক্ষ থেকে ১১দফা ঘোষণা করা হয়েছে।

শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাডের সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর মাঠ সমন্বয়কারী কুদরত পাশার সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা। তিনি বক্তব্যে বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিতে হবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা)।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, এমআপিএস প্রজেক্টের জেন্ডারে এস্ড ইয়থ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য।

সভাটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দ্বারা শুরু করা হয় মাওলানা তাকবির হোসেনের মাধ্যমে এবং গীতা পাঠ করেন বিনয় চক্রবর্তী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

এ ছাড়াও, উক্ত সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিস এম্বাসাডর জিয়াউর রহমান জিয়া, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জয়ন্ত তালুকদার, বদরুল আলম টিপু, প্রেসক্লাব সভাপতি আবু সাইদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আহমদ উসমান, প্রেমানন্দ দাস, রাসেন্দ্র কুমার, নাজমা আক্তার, জেসনি আক্তার, শিউলী রানী দেবী এবং ইয়থ পিস এম্বাসাডর মানসুর আহমদসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে তাসলিম আক্তার লিমা বলেন, ধর্ম, বর্ণ, ভাষা, জাতিগত পরিচয় এর কারণে কোনো মানুষ যেন সহিংসতা, বৈষম্য বা আতঙ্কের শিকার না হয়-এ দায়িত্ব রাষ্ট্র, সমাজ এবং আমাদের সবার।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, প্রত্যেক নাগরিক আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব নিলে আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতির দেশ গঠন করতে পারবো। তিনি প্রকল্পের কাজ চলমান রাখতে কর্তৃপক্ষকে আহ্বান জানান এবং এমন ভাল কাজের সাথে তিনি সব সময় থাকবেন।

সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শান্তি ও সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সকলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।

धर्मীয় নেতারা জানান, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতির বাণী সকলের কাছে পৌঁছে দিতে হবে। ধর্মের নামে অধর্ম করা যাবে না। যারা ধর্মীয় অনুসাসন মেনে চলে, তারা সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হতে পারে না।

অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়া, ঘোষণাপত্র পাঠে সংহতি প্রকাশ করে, এতে স্বাক্ষর করেন উপস্থিত সকলে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট আলোচনায় হবিগঞ্জ-৪ আসনের উন্নয়ন দাবি তুলে ধরলেন এমপি ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ এম


বাজেট আলোচনায় হবিগঞ্জ-৪ আসনের উন্নয়ন দাবি তুলে ধরলেন এমপি ফয়সল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এম.পি এস. এম. ফয়সল তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের গতিশীল উদ্যোগ এবং সমস্যাগুলো সমাধান করার জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বাজেট আলোচনায় তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিপুল জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়ন জরুরি। অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক সংকটের কারণে লক্ষ লক্ষ জনসাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই তিনি সরকারকে মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সংকট অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার আহ্বান জানান। তিনি বিশ্রাম, খাবার এবং অন্যান্য পর্যটন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন।

এম.পি এস. এম. ফয়সল চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলে শ্রমিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের যানজট সমস্যায় ভোগা চুনারুঘাট সদর এলাকার জনদুর্ভোগ লাঘবে একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান। তাঁর বক্তব্যে উল্লেখ রয়েছে যে, নতুন সড়ক নির্মিত হলে চুনারুঘাট সদরের যানজট কমবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

শেষে এম.পি তাঁর বক্তব্যের শেষাংশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ-৪ আসনের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল মহাকাব্যের মহানায়কের জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:১৫ এম


ফুটবল মহাকাব্যের মহানায়কের জন্মদিন আজ

আজ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন। ফুটবল যদি শিল্প হয়, তবে তার অন্যতম শ্রেষ্ঠ শিল্পীর নাম লিওনেল মেসি।

 

ফুটবল যদি শিল্প হয়, তবে তার অন্যতম শ্রেষ্ঠ শিল্পীর নাম লিওনেল মেসি। ফুটবল যদি এক মহাকাব্য হয়, তবে সেই মহাকাব্যের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর কেন্দ্রে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার রেকর্ড, ট্রফি, গোল কিংবা ব্যক্তিগত অর্জনের সীমা ছাড়িয়ে মেসি আজ এক প্রজন্মের স্মৃতি এবং আরেক প্রজন্মের অনুপ্রেরণা। তার খেলা দেখে কোটি কোটি মানুষ ফুটবলের প্রেমে পড়েছে, তাকে অনুসরণ করে অসংখ্য তরুণ গড়ে তুলেছে নিজেদের স্বপ্ন। তার আজ ৩৯তম জন্মদিন।

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটির সামনে ছিল অনিশ্চয়তা, সংগ্রাম আর সীমাবদ্ধতায় ভরা এক পথ। সেই শিশুকাকেই একদিন বিশ্বকাপজয়ী অধিনায়ক, ইতিহাসের অন্যতম সফল ফুটবলার এবং কোটি মানুষের আবেগের প্রতীক হয়ে উঠবেন—এমনটা হয়তো তার পরিবারও কল্পনা করতে পারেনি।

মেসির গল্প শুধু প্রতিভার নয়, সংগ্রামেরও। শৈশবে তার শরীরে ধরা পড়ে গ্রোথ হরমোনের ঘাটতি। চিকিৎসার ব্যয় বহন করা ছিল পরিবারের সামর্থ্যের বাইরে। স্থানীয় ক্লাবগুলোও দায়িত্ব নিতে আগ্রহী হয়নি। ঠিক সেই সময় তার জীবনে আশার আলো হয়ে আসে স্পেনের ক্লাব বার্সেলোনা।

প্রচলিত গল্প অনুযায়ী, একটি ন্যাপকিন কাগজেই মেসিকে দলে নেওয়ার প্রতিশ্রুতি লিখে দিয়েছিলেন বার্সেলোনার কর্মকর্তারা। এর পর পরিবারসহ স্পেনে পাড়ি জমান কিশোর মেসি। সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। আজ সেই সিদ্ধান্তকে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল চুক্তি হিসেবে দেখা হয়।

লা মাসিয়া একাডেমিতে নিজেকে গড়ে তোলার পর খুব দ্রুতই মেসি বুঝিয়ে দেন, তিনি অন্যদের থেকে আলাদা। ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। পরবর্তী প্রায় দুই দশক ফুটবল বিশ্ব দেখেছে তার অসাধারণ আধিপত্য।

মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে ঘিরে গড়ে ওঠা বার্সেলোনা দলকে অনেকেই সর্বকালের সেরা ক্লাব দলগুলোর একটি বলে মনে করেন। মেসির পায়ে এসেছে অসংখ্য শিরোপা, আর গোলের পর গোল করে তিনি হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

এক সময় এমন ধারণা তৈরি হয়েছিল যে, বল পায়ে নিলেই মেসি কিছু অসাধারণ ঘটাতে চলেছেন। ডিফেন্ডারদের পরাস্ত করে এগিয়ে যাওয়া, ক্ষুদ্র পরিসরে বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস কিংবা দূরপাল্লার শট—সবকিছু মিলিয়ে তিনি যেন ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।

ব্যক্তিগত সাফল্যের বিচারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম মেসি। রেকর্ড ৮টি ব্যালন ডি’অর তার ঝুলিতে। পাশাপাশি রয়েছে ইউরোপিয়ান গোল্ডেন শু, ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার মতো অসংখ্য সম্মাননা।

এদিকে দীর্ঘ সময় ধরে তার ক্যারিয়ারের সঙ্গে একটি প্রশ্ন জড়িয়ে ছিল—ক্লাব ফুটবলে সব জিতলেও আর্জেন্টিনার হয়ে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি কোথায়? আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা কখনোই সহজ ছিল না। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পরাজয়, একের পর এক কোপা আমেরিকার ফাইনালে হার—এসব মিলিয়ে তাকে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি এক সময় জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি।

কিন্তু সেখানেই থেমে থাকেনি গল্প। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। আর ২০২২ সালের কাতার বিশ্বকাপে আসে সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ।

অনেকের মতে, ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর সমাপ্তিগুলোর একটি হলো মেসির বিশ্বকাপ জয়। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে তিনি জয়লাভ করেছেন ২০২২ ফিফা বিশ্বকাপে। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি পূরণ করেছেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা।

সেদিন তিনি শুধু একটি ট্রফিই জেতেননি, বরং বহু বছরের বিতর্কেরও ইতি টেনেছেন। মেসি কি সর্বকালের সেরা ফুটবলার—এই প্রশ্নের উত্তর নিয়ে মতভেদ থাকতে পারে। তবে বিশ্বকাপ জয়ের পর ফুটবল ইতিহাসের শীর্ষস্থানীয়দের কাতারে তার অবস্থান আরও দৃঢ় হয়েছে।

৩৯ বছরে পা রাখলেও মেসির গল্প এখনো শেষ হয়ে যায়নি। বরং চলমান বিশ্বকাপের মধ্যে তিনি যেন নিজের মহাকাব্যের নতুন অধ্যায় লিখে চলেছেন। জন্মদিনের আগের ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। তার আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিকও। অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে টানা দুই জয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে যাওয়া এই মহাতারকা আজও মাঠে নামলেই দর্শকদের প্রত্যাশা থাকে একটাই—তিনি হয়তো আবারও কোনো জাদু দেখাবেন। বয়স বাড়লেও তার প্রভাব কমেনি; বরং প্রতিটি ম্যাচই মনে করিয়ে দেয়, এমন ফুটবলার যুগে যুগে একজনই জন্ম নেন।

রোজারিওর সেই ছোট্ট ছেলেটি আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন। তাই মেসির জন্মদিন শুধু একজন খেলোয়াড়ের জন্মদিন নয়; এটি ফুটবল নামের সুন্দর খেলাটির এক সোনালি অধ্যায়ের উদযাপন। আর এই বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে তার জাদু দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ফলে ৩৯তম জন্মদিনের এই আয়োজন শুধু অতীতের গৌরব গাথা নয়, বর্তমানের বিস্ময় এবং ভবিষ্যতের অপেক্ষারও প্রতীক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের কথিত নাশকতার পরিকল্পনা ভেস্তে যাওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:১৮ এম


আ.লীগের কথিত নাশকতার পরিকল্পনা ভেস্তে যাওয়ার দাবি

আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সফল হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীসহ সারা দেশে দিনভর কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ঝটিকা মিছিলসহ সব ধরনের নাশকতা রুখে দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছিল চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ দাবি করেছেন, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ভেস্তে গেছে।

তিনি বলেন, "দলের প্রতিষ্ঠাবার্ষিকীর নাম করে নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে তারা বেশি সুবিধা করতে পারেনি।" মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, "আওয়ামী লীগ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর করা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে। তাদের এই পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিয়েছি। আমি আশা করি, সামনে যে কয়েক ঘণ্টা সময় বাকি আছে, সে সময়ের মধ্যেও তারা কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে পারবে না।"

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোয়েন্দা তথ্য ছিল। রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল তাদের। বাইরে থেকে ঢাকায় আসার পরিকল্পনাও ছিল। সেই তথ্য আগাম পেয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছিল।

তিনি জানান, তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোর বিভিন্ন চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। মোবাইল প্যাট্রোল, সাদা পোশাকে টহলের সংখ্যাও বাড়ানো হয়। আওয়ামী লীগের সমর্থকদের বাইরের জেলাগুলো থেকে রাজধানীতে আসার পরিকল্পনা ঠেকাতে ঢাকার প্রবেশমুখ, ট্রেন স্টেশন, বাস স্টেশনসহ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছিল। বিভিন্ন মেস, হোটেল এবং যেসব জায়গায় তাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে-সেসব স্থানে তল্লাশি চালানো হয়।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, ভোর থেকে গুরুত্বপূর্ণ এলাকা, মহাসড়ক ও মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোবাইল টহল, ফুট প্যাট্রোল ও চেকপোস্টে তাদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে তল্লাশির আওতায়। পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরাও সাদা পোশাকে মাঠে ছিলেন। এছাড়া র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

ধানমন্ডি ও গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বড় নাশকতার শঙ্কা ছিল ধানমন্ডি-৩২, ধানমন্ডি-৩ এবং গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়। এসব স্থানে অবস্থান নিয়ে ঝটিকা মিছিলের পরিকল্পনা ছিল তাদের।

সরেজমিন ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে দেখা যায়, সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৩২-এর সংযোগ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। কাউকে সন্দেহজনক মনে হলেই নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের আওতায়।

এমনকি গুলিস্তান দলের কেন্দ্রীয় কার্যলয় এলাকায়ও একই চিত্র দেখা যায়। মঙ্গলবার সকাল ৯ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তাবলয়, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে ডিএমপি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়েছে। ঢাকা মহানগরে ২৭ জন, নারায়ণগঞ্জে ১৭ জন, গোপালগঞ্জে ৬ জন, রংপুরে ২ জন, বগুড়ার শিবগঞ্জে ২ জন, পিরোজপুরের ভান্ডারিয়ায় ১ জন, ময়মনসিংহের ফুলপুরে ২ জন এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫৭ জনকে আটক অথবা গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৪৪ এম


লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন শিক্ষক আলিম উদ্দিন।

একপর্যায়ে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে আদিতমারী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা.করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%