প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এম.পি এস. এম. ফয়সল তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের গতিশীল উদ্যোগ এবং সমস্যাগুলো সমাধান করার জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বাজেট আলোচনায় তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিপুল জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়ন জরুরি। অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক সংকটের কারণে লক্ষ লক্ষ জনসাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই তিনি সরকারকে মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সংকট অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার আহ্বান জানান। তিনি বিশ্রাম, খাবার এবং অন্যান্য পর্যটন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন।
এম.পি এস. এম. ফয়সল চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলে শ্রমিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের যানজট সমস্যায় ভোগা চুনারুঘাট সদর এলাকার জনদুর্ভোগ লাঘবে একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান। তাঁর বক্তব্যে উল্লেখ রয়েছে যে, নতুন সড়ক নির্মিত হলে চুনারুঘাট সদরের যানজট কমবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
শেষে এম.পি তাঁর বক্তব্যের শেষাংশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ-৪ আসনের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন