ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

যারা টাকা পাচার করেছে, সরকার তাদের ছাড়বে না : দিপু ভূঁইয়া


যারা টাকা পাচার করেছে, সরকার তাদের ছাড়বে না : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, অনেক কষ্ট করে এদেশের গণতন্ত্র আবার ফেরত এসেছে। যারা টাকা পাচার করেছে, সরকার তাদের ছাড়বে না। আমি বলতে চাই, বাংলাদেশের কর্মঠ মানুষকে বিভ্রান্ত কইরেন না। সরকারকে প্রশ্নবিদ্ধ কইরেন না। সরকার চেষ্টা করে যাচ্ছে। কিছু খারাপ ব্যবসায়ী যাদের উদ্দেশ্যেই থাকে দেশকে সমস্যাই ফেলবে। তারা জনগণের টাকা মেরে দেয়ার জন্য এসব কাজ করে থাকে।

বুধবার বিকেলে রুপগঞ্জে নিজ বাড়িতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছে। কিন্তু সরকারের মাত্র ৬ মাস অতিবাহিত হয়েছে। ৬ মাসের মধ্যে আগের সরকারের দুর্নীতিগুলো কাটিয়ে উঠার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি কয়েকদিনের মধ্যে সংকট কাটিয়ে উঠতে পারবো। এটা সংকট বলা যায় না; কিছুটা পেশার আপডাউন করছে।

আরও পড়ুন: মোঃ আবু সাহেব সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার স্বত্বাধিকারী, শুভ এন্টারপ্রাইজ ৭নং জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ।

তিনি আরও বলেন, রুপগঞ্জে লোডশেডিং অনেক কমে গেছে। আড়াইহাজারে পাওয়ার স্টেশন উদ্বোধন হতে যাচ্ছে। এটা হয়ে গেলে রুপগঞ্জের কারখানাগুলোতে বিদ্যুতের সমস্যা আর থাকবে না। ৬ মাসে বিজেএমই এবং বিকেএমইএর তথ্য অনুযায়ী ৩১টি কারখানা বন্ধ হয়ে গেছে। এটা হতেই পারে; অনেক সময় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। ম্যানেজমেন্টের কারণে বন্ধ হয়ে গেছে।

তিনি রুপগঞ্জের একটি কারখানার উদাহরণ দিয়ে বলেন, রুপগঞ্জের যে সকল কারখানা বন্ধ হয়েছে যেমন-একটা কারখানার কথা বলি এই কারখানার লোন আছে সাড়ে তিন হাজার কোটি টাকা; এই টাকা পাচার করেছে। সে তিন চার মাস ধরে মেশিনারিজ বিক্রি করে দিয়েছে। সে শ্রমিকের বেতন না দিয়ে এই কাজ করেছে। তিনদিন আগে গ্যাস এবং বিদ্যুতের সংকট দেখিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। তিনি বলছেন দুই বছর নাকি গ্যাস বিদ্যুৎ থাকবে না। তিনি সুযোগ খুঁজছিলেন সরকারের উপর দোষ চাপিয়ে কারখানা বন্ধ করে দেয়ার জন্য। আবার সে বড় গলায় বলতেছে, পাঁচটি কারখানা বন্ধ করে দিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর, গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার চীনের গুয়াংজুতে অবস্থিত সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে যৌথ গবেষণা, স্কলারশিপ বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে জোর দেন তিনি। একই সঙ্গে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই অ্যাকাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলার তাগিদ দেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের পরিবর্তনশীল শিক্ষা চাহিদার কথা তুলে ধরেন।

তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা কেন্দ্র চালুর বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে চীনের গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান পরিদর্শক শু শিমিন আন্তর্জাতিক শিক্ষার প্রসারে তার প্রদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুয়াংডংয়ে ২৬১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন এবং ২০২৫ সালে ২০ জন শিক্ষার্থী গুয়াংডং সরকারের বৃত্তি লাভ করেন।

সম্মেলনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, গুয়াংডং শিক্ষা বিভাগের কর্মকর্তা ঝৌ লিউইউ, চীন–বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী, সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটির সহ-সভাপতি অধ্যাপক ইয়াং চেংওয়েইসহ দুই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাকাডেমিক বিনিময় ও দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সা) আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সা) আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ২৬ আগস্ট বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলাধীন চাড়োল ইউনিয়ন শাখার উদ্যোগে বিশ্বনবী মুহাম্মদ সা এর জীবনী নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সংগ্রামী আমির অধ্যাপক রফিকুল ইসলাম।

সভার অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন সাবেক ছাত্র নেতা ও চাড়োল ইউনিয়ন জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব মিজানুর রহমান এবং মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার সভাপতি মাওলানা মুশফিকুর রহমান সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় "ঝিকুট ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"। এই সংবর্ধনা অনুষ্ঠান সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, সহকারী পুলিশ সুপার মো. সোলাইমান (২৭ তম বিসিএস), সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ত. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা, জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান, তরুণ সংগঠক ও সমাজকর্মী মো. মশিউর রহমান জিসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি ইমতিয়াজ আহাম্মেদ বাবুল, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শুলপুর উচ্চ বিদ্যালয়ের ওরিন ক্লেরা রোজারিও, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহাম্মেদ স্কুল অ্যান্ড কলেজের শাহজালাল নাঈম ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। উপস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে রাস্তা-সেতুর ব্যাপক ক্ষতি, অবকাঠামোর লোকসান ২০০ বিলিয়ন রুপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


নেপালে রাস্তা-সেতুর ব্যাপক ক্ষতি, অবকাঠামোর লোকসান ২০০ বিলিয়ন রুপি

নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় রাসুয়া জেলা এবং এর ভাটির কয়েকটি এলাকায় ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাবে এই বিপর্যয়ে অবকাঠামো খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) সকালের এই ভয়াবহ পাহাড়ি ঢলে রাসুয়াসহ নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিব্বতের দিক থেকে ভোতে কোশী নদী দিয়ে নেমে আসা পানির প্রবল স্রোতে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

রাসুয়ার অন্যতম প্রধান পর্যটন ও ট্রেকিংকেন্দ্র স্যাব্রুবেসি ও তিমুরে বাজারও এই ঢলের তাণ্ডব থেকে রক্ষা পায়নি। পানির তোড়ে সেখানকার হোটেল, রিসোর্ট ও স্থানীয় দোকানপাট ধসে নদীতে তলিয়ে গেছে।

কোথাও কোথাও কাদাপানি দু-তিন তলা ভবনের সমান উচ্চতায় উঠে আসে। পানির সঙ্গে নেমে আসে বিশাল পাথর ও উপড়ে যাওয়া গাছের গুঁড়ি। এসবের নিচে বহু বসতবাড়ি চাপা পড়ে থাকতে দেখা গেছে। 

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, জিরোং পোর্ট চেকপয়েন্টে মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ছে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি করছেন। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা কাদা ও ধ্বংসস্তূপে ঢেকে যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, তিব্বত-রাসুয়াগড়ি সীমান্ত এলাকার প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন একটি অস্থিতিশীল পার্বত্য শিলাখণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এই ভূমিধস থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পাশাপাশি নেপাল-তিব্বত সীমান্তে লেন্ডে নদীর পানি ফুলে ওঠে। পরে সেই পানি তিমুরে এলাকায় ভোতে কোশী নদী হয়ে ত্রিশূলী নদীতে প্রবেশ করে।

দেশটির জলবিজ্ঞান ও আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাসুয়ায় স্থানীয় বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়নি। বরং উজানের পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ নেমে আসা বিপুল পানি ও ভূমিধসের কারণেই এই বিপর্যয় ঘটেছে।

নেপালের ভৌত অবকাঠামো মন্ত্রী সুনীল লামসাল বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী শুধু অবকাঠামো খাতেই প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপির ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত সচল করা এবং বিধ্বস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণে অগ্রাধিকার দেবে সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশে পাহাড়ি এলাকায় উজান থেকে হঠাৎ নেমে আসা বিপুল পানির স্রোতকে সাধারণভাবে ‘পাহাড়ি ঢল’ বলা হয়। নেপালের এই বিপর্যয়ও অনেকটা তেমন। তবে এখানে তিব্বতের উঁচু পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা ঢল ও ভূমিধস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%