ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন


ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় "ঝিকুট ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"। এই সংবর্ধনা অনুষ্ঠান সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, সহকারী পুলিশ সুপার মো. সোলাইমান (২৭ তম বিসিএস), সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ত. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা, জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান, তরুণ সংগঠক ও সমাজকর্মী মো. মশিউর রহমান জিসান।

আরও পড়ুন: অষ্টমীতে রহমতপুরের পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি ইমতিয়াজ আহাম্মেদ বাবুল, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শুলপুর উচ্চ বিদ্যালয়ের ওরিন ক্লেরা রোজারিও, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহাম্মেদ স্কুল অ্যান্ড কলেজের শাহজালাল নাঈম ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। উপস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে রাস্তা-সেতুর ব্যাপক ক্ষতি, অবকাঠামোর লোকসান ২০০ বিলিয়ন রুপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


নেপালে রাস্তা-সেতুর ব্যাপক ক্ষতি, অবকাঠামোর লোকসান ২০০ বিলিয়ন রুপি

নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় রাসুয়া জেলা এবং এর ভাটির কয়েকটি এলাকায় ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাবে এই বিপর্যয়ে অবকাঠামো খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) সকালের এই ভয়াবহ পাহাড়ি ঢলে রাসুয়াসহ নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিব্বতের দিক থেকে ভোতে কোশী নদী দিয়ে নেমে আসা পানির প্রবল স্রোতে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

রাসুয়ার অন্যতম প্রধান পর্যটন ও ট্রেকিংকেন্দ্র স্যাব্রুবেসি ও তিমুরে বাজারও এই ঢলের তাণ্ডব থেকে রক্ষা পায়নি। পানির তোড়ে সেখানকার হোটেল, রিসোর্ট ও স্থানীয় দোকানপাট ধসে নদীতে তলিয়ে গেছে।

কোথাও কোথাও কাদাপানি দু-তিন তলা ভবনের সমান উচ্চতায় উঠে আসে। পানির সঙ্গে নেমে আসে বিশাল পাথর ও উপড়ে যাওয়া গাছের গুঁড়ি। এসবের নিচে বহু বসতবাড়ি চাপা পড়ে থাকতে দেখা গেছে। 

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, জিরোং পোর্ট চেকপয়েন্টে মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ছে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি করছেন। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা কাদা ও ধ্বংসস্তূপে ঢেকে যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, তিব্বত-রাসুয়াগড়ি সীমান্ত এলাকার প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন একটি অস্থিতিশীল পার্বত্য শিলাখণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এই ভূমিধস থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পাশাপাশি নেপাল-তিব্বত সীমান্তে লেন্ডে নদীর পানি ফুলে ওঠে। পরে সেই পানি তিমুরে এলাকায় ভোতে কোশী নদী হয়ে ত্রিশূলী নদীতে প্রবেশ করে।

দেশটির জলবিজ্ঞান ও আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাসুয়ায় স্থানীয় বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়নি। বরং উজানের পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ নেমে আসা বিপুল পানি ও ভূমিধসের কারণেই এই বিপর্যয় ঘটেছে।

নেপালের ভৌত অবকাঠামো মন্ত্রী সুনীল লামসাল বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী শুধু অবকাঠামো খাতেই প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপির ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত সচল করা এবং বিধ্বস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণে অগ্রাধিকার দেবে সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশে পাহাড়ি এলাকায় উজান থেকে হঠাৎ নেমে আসা বিপুল পানির স্রোতকে সাধারণভাবে ‘পাহাড়ি ঢল’ বলা হয়। নেপালের এই বিপর্যয়ও অনেকটা তেমন। তবে এখানে তিব্বতের উঁচু পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা ঢল ও ভূমিধস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এই সভা আয়োজন করা হয়। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা সময়ের দাবি।

তারা এসময় আশা প্রকাশ করেন, পুনর্গঠিত নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে।

সভার শেষ পর্বে সবার সম্মতিতে পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে সমির মল্লিক সভাপতি, কানন আচার্য সহ-সভাপতি, দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক ও নুরুরছাপা মানিক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২

লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২

 

নাটোরের লালপুরে একটি অভিযান পরিচালনা করে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির জন্য নগদ অর্থসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ অভিযানটি সম্পন্ন হয়।

 

বুধবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. শামিম হোসেন (২৯) এবং তার সহযোগী মো. আতিক হোসেন (২০)। উভয়েই উপজেলার ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা গেছে, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ওয়ালিয়া বাজারে অভিযান চালায়।

 

অভিযানের সময় মো. শামিম হোসেনের সবজি দোকানে তল্লাশি করে তাকে এবং তার সহযোগী মো. আতিক হোসেনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারের নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ বিষয়ে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে।

 

পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতে আইয়ুব খান সকালবেলা টাকা চাওয়ার সময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%