ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির বক্তব্যের বিরুদ্ধে হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ


রাষ্ট্রপতির বক্তব্যের বিরুদ্ধে হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাষ্ট্রপতির একটি ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে, বক্তব্যটি ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে বিষয়টি স্পষ্ট করার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতা থাকা আবশ্যক। ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা ইসলামের তাওহিদি বিশ্বাসের পরিপন্থী।

আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা : প্রধানমন্ত্রী

হেফাজতের নেতারা বলেন, রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের ধর্মীয়, সামাজিক ও জাতীয় প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের অসতর্ক বা বিতর্কিত মন্তব্য জনপরিসরে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করতে পারে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে।

ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তারা আরও বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করার পূর্ণ অধিকার রয়েছে। ইসলামও অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। তবে অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া কোনোভাবেই সমীচীন নয়।

নেতৃদ্বয় উল্লেখ করেন, নিজ নিজ ধর্মীয় বিশ্বাসের স্বাতন্ত্র্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই প্রকৃত ধর্মীয় সম্প্রীতির ভিত্তি। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের আরো সচেতন ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।

বিবৃতির শেষাংশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে আলেম-ওলামা এবং সাধারণ মুসলমানেরা প্রতিবাদে সোচ্চার হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

আরও পড়ুন: সরকার বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় দুর্গোৎসবে এমপি হেলেন জেরিন ও সাবেক এমপি নাসিরুল, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


আলফাডাঙ্গায় দুর্গোৎসবে এমপি হেলেন জেরিন ও সাবেক এমপি নাসিরুল, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থসহায়তাও প্রদান করেন তাঁরা।
পরিদর্শনকালে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁরা পূজার আয়োজন ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। এ সময় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের কাছে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে আলফাডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গোৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন দৃঢ় করারও একটি উপলক্ষ।

এ সময় নেতারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন আশাবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টমীতে রহমতপুরের পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি | আমিনুল ইসলাম রিয়াদ

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


অষ্টমীতে রহমতপুরের পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে রহমতপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামান মামুন।

আজ মহাষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রথমে মন্টু রঞ্জন বনিক প্রতিষ্ঠিত শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির এবং পরে ঠাকুরবাড়ি কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। তিনি পূজা উদ্‌যাপনে আর্থিক সহযোগিতাও করেন।

এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মামুন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ জামসেদ, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গোলাম মাওলা, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ সিরাজ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বোরহান উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বেলাল উদ্দিন, কেঞ্জাতলী বাজার কমিটির সভাপতি মোঃ সুজন, রহমতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল বসার, ইউনিয়নের যুব সংগঠক মোঃ ওসমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবস্থলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ
 রাজশাহী মহানগরীর টিকাপাড়া থেকে সাধুর মোড় হাজির বাড়ির এক ব্যাক্তি পুকুর ভরাট করে নকশা অনুমোদন ছাড়াই ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মোঃ রায়হানুল ইসলাম নামে এক ব্যক্তি।
আবেদনে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মৌজার আরএস ৯৭৭ নম্বর দাগে মোঃ বরকত আলী, পিতা মোঃ আব্দুর রউফ মণ্ডল, ঠিকানা—সাবুর মোড়, হাজী বাড়ি, জোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, একটি বহুতল ভবন নির্মাণ করেছেন।
আবেদনকারীর অভিযোগ, টিকাপাড়া থেকে সাবুর মোড় যাওয়ার সড়কের পাশে অবস্থিত পুকুরের জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, পর্যাপ্ত সড়ক সুবিধা না থাকা সত্ত্বেও ছয়তলা ভবন নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
লিখিত আবেদনে আরও বলা হয়, অভিযোগ করা ভবনের পাশে আবেদনকারীর ভবন রয়েছে। পুকুরের জমি দখল, ভবন নির্মাণের নিয়মকানুন এবং পরিবেশগত প্রভাবের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভবন মালিক মোঃ বরকত আলী একজন প্রবাসি। তিনি দেশের বাইরে অবস্থান করছে। তার মা-এর সাথে মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নির্মিত ভবনটির জমির অর্ধেকের বেশি পুকুর ভরাট করা। আর ওই ভবনটিতে যাওয়ার রাস্তা ড্রেন সহ ৮ফিট। যাহা বহুতল ভবনের রাস্তার জন্য যথেষ্ট কম। আরডিএর আইন আনুযায়ী  বহুতল ভবনের রাস্তা ১৫ফিট থাকতে হবে বলে জানা গেছে।  
এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আব্দুল্লাল আল তারেক জানান, অভিযোগটি তদন্ত করে ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
 

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা, মহাপরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা, মহাপরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার উদ্দেশ্যে এবং দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম তদারক করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তিনি সোমবার বিকেলে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার দেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

পরিদর্শনের সময় মহাপরিচালক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা সরাসরি ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা ও সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে।

তিনি আরও বলেন, এবারের পূজায় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবহার বৃদ্ধি এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে সমন্বিত ও তাৎক্ষণিক সাড়াদান কার্যক্রম সার্বিক নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করেছে।

মহাপরিচালক আরও উল্লেখ করেন, ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মনিটরিং টিমের নিবিড় তদারকির আওতায় রয়েছে। এর মাধ্যমে সব পর্যায়ের পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।

দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেন মহাপরিচালক। তিনি উল্লেখ করেন, কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনায় দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবায়ও আনসার-ভিডিপি সদস্যরা ভূমিকা রাখছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা সক্রিয় রয়েছেন।

এছাড়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, নারী উত্ত্যক্তকারীদের প্রতিহত করা এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণসহ সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%